শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

নিম্ন আদালত তদারকিতে ৮ বিচারপতি

আশেক এলাহী / ২৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২

দেশের ৮টি বিভাগের জন্য হাইকোর্টের ৮ জন বিচারপতিকে মনোনীত করে অধস্তন আদালত তদারকি কমিটি (মনিটরিং কমিটি ফর সাবঅর্ডিনেট কোর্টস) গঠন করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান বিচারপতি দেশের প্রত্যেক বিভাগের জন্য হাইকোর্ট বিভাগের একজন বিচারপতিকে মনোনয়ন প্রদান করে পৃথক ৮টি মনিটরিং কমিটি ফর সাবঅর্ডিনেট কোর্টস গঠন করেছেন।

যেখানে বিচারপতি মোস্তফা জামান ইসলাম (ঢাকা), মো. জাহাঙ্গীর হোসেন (খুলনা), বিচারপতি জাফর আহমেদ (বরিশাল), বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা (চট্টগ্রাম), বিচারপতি এস এম কুদ্দুস জামান (সিলেট, বিচারপতি শাহেদ নূরউদ্দিন (রংপুর বিভাগ), বিচারপতি মো. জাকির হোসেন (ময়মনসিংহ), বিচারপতি মো. আখতারুজ্জামান (রাজশাহী) বিভাগের দায়িত্ব পেয়েছেন।

এছাড়া ৮ বিভাগের দায়িত্বপ্রাপ্ত ৮ জন বিচারপতিকে সাচিবিক সহায়তা দেয়ার জন্য সুপ্রিম কোর্টের ৮ জন কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে। তার হলেন, ডেপুটি রেজিস্ট্রার মো. আব্দুছ সালাম (ঢাকা), সহকারী রেজিস্ট্রার সানজিদা সরওয়ার (খুলনা) সহকারী রেজিস্ট্রার মো. সুলতান সোহাগ উদ্দিন (বরিশাল), সহকারী রেজিস্ট্রার মিটফুল ইসলাম (চট্টগ্রাম), সহকারী রেজিস্ট্রার মো. হারুন রেজা (সিলেট), রেজিস্ট্রার জেনারেলের একান্ত সচিব জীবরুল হাসান (রংপুর), সহকারী রেজিস্ট্রার মো. হায়দার আলী (ময়মনসিংহ), সহকারী রেজিস্ট্রার মো. ওমর হায়দার (রাজশাহী)।


এই ক্যাটাগরির আরো সংবাদ