সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, চাঁদপুর ১ কচুয়া আসনের সংসদ সদস্য জননেতা ড.মহীউদ্দীন খাঁন আলমগীরের রোগ মুক্তি কামনায় কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে মিলাদ মাহফিল দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে।
শ্রীরামপুর মোহাম্মদীয়া জুমা মসজিদে ২৬ জানুয়ারী ( বুধবার) বাদ মাগরিব ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাংবাদিক আফাজ উদ্দিন মানিকের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা কৃষকলীগ সভাপতি আলহাজ্ব দেওয়ান ওয়াহিদুর রহমান,২নং ওয়ার্ডের নব-নির্বাচিত মেম্বার মোঃ বশির উল্লাহ প্রধান,২ নং ওয়ার্ড আওয়ামীলীগ সিনিয়র সহ সভাপতি গাজী মোঃ আমিন মেম্বার, সহ- সভাপতি গোলাম মোস্তফা সর্দার,সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাজান কারী, ধর্ম বিষয়ক সম্পাদক মৌলভী মোঃ আব্দুল মবিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোজাম্মেল হোসেন পাটোয়ারী, প্রচার সম্পাদক মোঃ দুলাল পাটোয়ারী, বিশিষ্ট সমাজ সেবক মোঃ জাহাঙ্গীর আলম মিয়া, গাজী মোঃ রুহুল আমিন সহ এলাকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ মুসলমানগণ।
মুনাজাতে আধুনিক কচুয়ার উন্নয়নের রুপকার,সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, জননেতা ড.মহীউদ্দীন খাঁন আলমগীর সহ বিভিন্ন রোগাক্রান্ত ব্যক্তি সহ সকল মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করা হয়।দোয়া ও মুনাজাত পরিচালনা করেন শ্রীরামপুর প্রধানীয়া বাড়ি জামে মসজিদের খতিব হাফেজ পেয়ার আহমেদ।