শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

চেয়ারম্যান পদে লড়ছেন ওবায়দুল কাদেরের তিন ভাগ্নে

নোয়াখালী প্রতিনিধি / ২৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২

আগামী ৭ ফেব্রুয়ারি নোয়াখালীর কোম্পানীগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উপজেলার তিনটি ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন তিন খালাতো ভাই। তারা তিনজনই আবার বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাগ্নে।

তাদের বিপরীতে লড়ছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা সমর্থিত তিন প্রার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চরপার্বতী ইউনিয়নে চেয়ারম্যান পদে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ মঞ্জু। রামপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী এই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সিরাজিস সালেকিন রিমন এবং চরফকিরা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জায়দল হক কচি।

তাদের মধ্যে মঞ্জু ও রিমন দুজনই সেতুমন্ত্রীর আপন দুই বোনের ছেলে এবং কচি মন্ত্রীর ফুফাতো বোনের ছেলে। মঞ্জু, রিমন এবং কচি তিনজনই পরস্পর পরস্পরের খালাতো ভাই। আবার তিনজনেরই নির্বাচনী প্রতীক আনারস।

প্রতীক পাওয়ার পর থেকে নির্ঘুম প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। প্রতিটি ওয়ার্ড, মহল্লায়, বাজারে চলছে উঠান বৈঠক, পথসভাসহ বিভিন্ন ধরনের প্রচার-প্রচারণা। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দেওয়া হচ্ছে উন্নয়নের প্রতিশ্রুতি।

তবে পুরনো দিনের সবকিছু ভুলে গিয়ে নতুন করে এলাকার উন্নয়ন নিয়ে কাজ করার কথা জানাচ্ছেন নতুন প্রার্থীরা।

তরুণ প্রার্থী সালেকিন রিমনের প্রধান প্রতিদ্বন্দ্বী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান ইকবাল বাহার চৌধুরী। চরপার্বতী ইউনিয়নে সেতুমন্ত্রীর ভাগ্নে মাহবুবুর রশিদ মঞ্জুর প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক মোজাম্মেল হোসেন কামরুল ও কাজী হানিফ।

উল্লেখ্য, কোম্পানীগঞ্জের চলমান রাজনৈতিক বিরোধের কারণে এখানে কোন প্রার্থীকে নৌকা প্রতীক না দিয়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এ নির্বাচনে প্রার্থীতা উম্মুক্ত রেখেছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, চরপার্তী ইউপির ৯টি কেন্দ্রে মোট ভোটার ২৬ হাজার ২৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ২শ’ ২৮ জন ও মহিলা ভোটার ১২ হাজার ৮শ’ জন। চরফকিরা ইউপিতে ৯টি কেন্দ্রে মোট ভোটার ২০ হাজার ৯শ’ ৪৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৯শ’ ৪৮, মহিলা ভোটার ৯ হাজার ৯শ’ ৯৭ জন। রামপুর ইউপির ৯টি কেন্দ্রে মোট ভোটার ১৮ হাজার ৬৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ২শ’ ২১ এবং মহিলা ভোটার ৮ হাজার ৮শ’ ৫৪ জন।


এই ক্যাটাগরির আরো সংবাদ