শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

মতলব উত্তরে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ ইটভাটায় ১ লাখ টাকা জরিমানা

সুমন আহম্মেদ, মতলব উত্তর / ৩৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২

মতলব উত্তরে এমএমবি (মতিন-মনোয়ার ব্রীকস) ইট ভাটায় হানা দিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।


বুধবার (২৬ জানুয়ারি) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্ল্যাহ নেতৃত্বে  ইটভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। ভাটা মালিক কর্তৃপক্ষ ইটভাটা পরিচালনায় প্রয়োজনীয় কাগজপত্র ও জেলা প্রশাসকের কোন অনুমতিপত্র  ভ্রাম্যমাণ আদালতকে দেখাতে পারেনি। ভাটায় ইট ভাটা প্রস্তুত, ভাটা স্থাপন ও নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ১৪ ধারা লঙ্ঘনের দায়ে ভাটা মালিককে এক লাখ টাকা জরিমানা করে। ১৫দিনের মধ্যে কাগজ পত্রাদি প্রদর্শন স্বাপেক্ষে লিখিত মুচলেকা দেয় মালিক পক্ষ।


সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  বলেন, সরকারি নিয়মনীতি অমান্য করে ইট ভাটা গড়ে ওঠায় পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তিনি আরও বলেন, সরকারের আদেশ অনুযায়ী এসব ইট ভাটায় অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে।


চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হান্নান বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের ১ কিলোমিটারের মধ্যে ইট ভাটা স্থাপন না করার আইন রয়েছে। কিন্তু কিছু লোক এই আইন না মেনে তাদের ইট ভাটা চালিয়ে যাচ্ছে। আমাদের অভিযান চলমান রয়েছে। খুব শিগরিই অবৈধ ইট ভাটা স্থাপন ও শিক্ষা প্রতিষ্ঠানের ১ কিলোমিটারের মধ্যে স্থাপন করা ইট ভাটা সরিয়ে দেওয়ার জন্য অভিযান পরিচালনা করা হবে।
উল্লেখ্য, উপজেলাধীন ১৩ টি ব্রিকস ফিল্ড রয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ