শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

কচুয়ায় গাঁজা ইয়াবাসহ দু-শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আফাজ উদ্দিন মানিক, কচুয়া / ২৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২

কচুয়া উপজেলার আশ্রাফপুর গ্রামের খাসের বাড়ির আহম্মদ রেজার ছেলে শীর্ষ মাদক ব্যবসায়ী শাহাদাত হোসেন রাশেদ (৩১) কাছ থেকে ৫০ পিচ ইয়াবা ও একই গ্রামের ২নং ওয়ার্ডের ফকির বাড়ির হারুনুর রশিদের ছেলে বিল্লাল হোসেন (৩৮)এর কাছ থেকে ১কেজি গাঁজাসহ তাদের দু’জনকে গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়,কচুয়া থানা অফিসার ইনচার্য মোঃ মহিউদ্দিনের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে চৌকস এসআই মামুনুর রশিদ সরকারের নেতৃত্বে মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ৯টার সময় অভিযান চালিয়ে রাশেদের কাছ থেকে ৫০ পিচ ইয়াবা এবং সন্ধ্যা সাড়ে ৬টায় ১কেজি গাঁজাসহ বিল্লাল হোসেনকে গ্রেফতার করা হয়। এ নিয়ে কচুয়া থানায় পৃথক ২টি মামলায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে বুধবার (২৬ জানুয়ারি) পুলিশ তাদেরকে চাঁদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করে।  তাদের গ্রেফতারে এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং আইনগত কঠোর শাস্তির দাবী করেছে।

এ বিষয়ে জানতে চাইলে কচুয়া থানা অফিসার ইনচার্য মোঃ মহিউদ্দিন জানান, কচুয়া উপজেলাকে মাদক মুক্ত করার লক্ষে যে কোন কঠিন সিদ্ধান্ত নিতে কচুয়া থানা পুলিশ সর্বদা প্রস্তুত।


এই ক্যাটাগরির আরো সংবাদ