শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

বান্দরবানে করোনা শনাক্তের হার ৫৩.২৪ শতাংশ

নিজস্ব প্রতিবেদক / ২৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২

বান্দরবান পার্বত্য জেলায় রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৩৯ জনের নমুনা পরীক্ষায় ৭৪ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। শতকরা হিসেবে এই হার ৫৩ দশমিক ২৪ শতাংশে দাঁড়িয়েছে।

২১ জানুয়ারিতে করোনা সংক্রমণের হার দাঁড়িয়েছিল ৫৭ দশমিক ৫৮ শতাংশে। এরপর নামতে নামতে গত ২৩ জানুয়ারি এই সংখ্যা ৩৭ দশমিক ৫ শতাংশে নেমেছিল। সংক্রমণের দিক থেকে বান্দরবান সদর উপজেলা শীর্ষে রয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন করোনা পজিটিভ হওয়া ৭৪ জনের মধ্যে সদর উপজেলাতেই করোনা আক্রান্ত হয়েছেন ৫৭ জন।

সূত্র জানায়, জেলায় এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে মোট ১৩ হাজার ৫৯৬ জনের। এর মধ্যে কোভিড-১৯ শনাক্ত হয়েছে ২ হাজার ৬৬৩ জনের নমুনায়। এদের মধ্যে বর্তমানে চিকিৎসাধীন আছেন ২৮৭ জন। সদর উপজেলায় ২৩২ জন, এর মধ্যে ৬ জন বান্দরবান সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। বাকীরা নিজ নিজ বাড়িতে থেকে চিকিৎসা সেবা নিচ্ছেন। এছাড়াও আক্রান্তদের মধ্যে লামা উপজেলায় ২৯ জন, রোয়াংছড়ি উপজেলায় ১১ জন, নাইক্ষ্যংছড়িতে ৭ জন, আলীকদমে ৫ জন, রুমায় ২ জন এবং থানচি উপজেলায় ১ জন রয়েছেন।

বান্দরবান জেলা স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, মোট জনসংখ্যা ৪ লাখ ৬৫ হাজার ৮৮৬ জনের মধ্যে প্রথম ডোজ হিসেবে বিভিন্ন ভ্যাকসিনের মাধ্যমে টিকা দেয়া হয়েছে ২ লাখ ৪৫ হাজার ৭০৫ জনকে। শতকরা হিসেবে টিকা কভারেজের হার ৫২ দশমিক ৭৪ শতাংশ। দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে ১ লাখ ৭৯ হাজার ০৬০ জনকে। শতকরা হিসেবে এর হার ৩৮ দশমিক ৪৩ শতাংশ। তৃতীয় ডোজ দেয়া হয়েছে ৩ হাজার ১১৭ জনকে। প্রথম ডোজ টিকা গ্রহণকারীদের মধ্যে ৩৮ হাজারেরও বেশি ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থী রয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ