শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

হাইমচরে কৃষকদের মাঝে জীবাণুসার ও কৃষি উপকরণ বিতরণ

মো: মহসিন মিয়া, হাইমচর (চাঁদপুর) / ২২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) কুমিল্লা উপকেন্দ্রের আয়োজনে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল জাতের প্রদর্শনী শেষে হাইমচরে কৃষকদের মাঝে জীবাণুসার ও উপকরণ বিতরণ করা হয়েছে। এতে কৃষকদের হাতে জীবাণুসার ও কৃষি উপকরণ তুলে দেন অতিথিবৃন্দ।


সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে হাইমচর উপজেলা কৃষি অধিদপ্তর হলরুমে এ জীবাণুসার ও উপকরণ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে উপজেলা কৃষি অধিদপ্তর উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ দেলওয়ার হোসেন এর সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মনির হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা বিনা উপকেন্দ্র বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ জুয়েল সরকার, অর্পিতা সেন, আপেল মাহমুদ প্রমূখ।

অতিথিবৃন্দ বলেন- দিন যতই অতিবাহিত হচ্ছে, ততই খাদ্যের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। আর এ খাদ্য চাহিদা পূরণে আমাদের উৎপাদন বাড়াতে হবে। আপনারা দেশের মূল চালিকাশক্তি। আপনাদের মাঠে উৎপাদন বৃদ্ধি হলে দেশের অর্থনৈতিক চাকা সচল ও উন্নতি লাভ করবে। উন্নত বিশ্বের সাথে বাংলাদেশ এগিয়ে যেতে পারবে।

তারা বলেন- কৃষি খাতে উৎপাদন বৃদ্ধি করতে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল জাতের জীবাণুসার কৃষকদেরকে বিনামূল্যে প্রদান করছেন কৃষি অধিদপ্তর। এ সার ব্যবহারের ফলে ফসলের উৎপাদন প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পাবে। প্রদর্শনী শেষে কৃষকদের মাঝে বিনা সয়াবিন-৩, বিনা সয়াবিন-৫ ও বিনা সয়াবিন ৬ এর বীজ বিতরণ করেন অতিথিবৃন্দ।


এই ক্যাটাগরির আরো সংবাদ