শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

রংপুরে করোনা নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে প্রশাসন

রংপুর ব্যুরো / ২৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২২ জানুয়ারী, ২০২২

রংপুরে করোনাভাইরাস নিয়ন্ত্রণে সরকরের বিধিনিষেধ মানাতে কঠোর হচ্ছে প্রশাসন। শনিবার দুপুরে রংপুর নগরীর সিটি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে সাধারণ মানুষকে মাস্ক পরতে উদ্বুদ্ধ করার পাশাপাশি বাজারের ব্যবসায়ীসহ ক্রেতা সাধারণের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

এসময় সকলকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়। রংপুর সিটি বাজার ছাড়াও নগরীর বিভিন্ন এলাকায় জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করাসহ করোনাভাইরাস রোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা. মলিহা খানম।
এসময় রংপুর মেট্রোপলিটন পুলিশ সদস্যরা ছাড়াও জেলা প্রশাসনের অন্য কর্মকর্তা এবং রোভার স্কাউট সদস্যরা সহযোগিতা করেন।

এদিকে গত ২৪ ঘন্টায় রংপুর বিভাগে করোনা শনাক্তের হার ২২ দশমিক ৬০ শতাংশ। ২৯২ জনের পরীক্ষা করে ৬৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এপর্যন্ত ৩ লাখ ১২ হাজার ১৯৫ জনের পরীক্ষা করে ৫৬ হাজার ৪৭২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছে ৫৪ হাজার ৬৬৪ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ রোগী নেই। এপর্যন্ত মৃত্যু বরণ করেছেন একহাজার ২৫২ জন।

জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা. মলিহা খানম জানান, করোনাভাইরাসের প্রতিরোধে জেলা প্রশাসনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। সরকারি নির্দেশনা বাস্তবায়নে আমরা আগের চেয়ে বেশি তৎপর এবং মাঠে রয়েছি। করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন এখন সব বয়সী মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে। ঊর্ধ্বমুখী সংক্রমণ নিয়ন্ত্রণে মানুষকে সচেতন করতে চেষ্টা করছি।

এদিকে মাঠ পর্যায়ে দেখা গেছে, করোনা সংক্রমণের দিক দিয়ে রংপুরকে ইয়েলো জোন (মধ্যম ঝুঁকিপূর্ণ) ঘোষণা করা হলেও মানুষের মাঝে কোন সচেতনতা নেই। অনেকটা স্বাভাবিক ভাবেই চলছে মানুষের জীবনযাত্রা। হাট-বাজার, মার্কেটসহ জনসমাগমপূর্ণ এলাকাগুলোর কোথাও স্বাস্থ্যবিধির বালাই নাই।


এই ক্যাটাগরির আরো সংবাদ