শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

সিলেটে করোনায় মৃত্যু ২, আক্রান্ত ৪৪৫

সিলেট ব্যুরো / ২৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২

সিলেটে গত ২৪ ঘণ্টায় ৪৪৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ সময় করোনায় আক্রান্ত দুই জনের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ১ হাজার ৫৭০টি নমুনা পরীক্ষায় ৪৪৫ জনের করোনা সনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় সনাক্তের হার ২৮.৩৪ শতাংশ। গত ২৮ অক্টোবরের পর থেকে এই বিভাগে করোনা সংক্রমণ ১ শতাংশের নিচে অবস্থান করছিল। ৬, ১১, ১৪, ১৯ ও ২৬ ডিসেম্বর করোনা শনাক্তের হার ছিল শূন্য। ২৯ ডিসেম্বর করোনা সনাক্ত ১ শতাংশ অতিক্রম করে। আর চলতি বছরের প্রথম থেকে আবারও বাড়তে শুরু করে সংক্রমণ।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় জানিয়েছে, ২৪ ঘণ্টায় মোট সনাক্তের মধ্যে সিলেট জেলায় ২৯৯ জন, সুনামগঞ্জে ২১ জন, হবিগঞ্জে ৪৯ জন এবং মৌলভীবাজার জেলায় ৭৬ জন রয়েছেন। এ নিয়ে বিভাগে ৫৭ হাজার ১৪১ জনের করোনা সনাক্ত হলো।

এদিন সুস্থ হয়েছেন ৬১ জন। এদের মধ্যে সিলেট জেলার ১১ জন, হবিগঞ্জের ৫০ জন। এখন পর্যন্ত বিভাগে ৫০ হাজার ৩৪৯ জন সুস্থ হয়ে উঠেছেন। করোনা সনাক্ত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় বিভাগে ২৫ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। ভর্তি রোগীদের মধ্যে ২৪ জনই সিলেট জেলার হাসপাতালে এবং ১ জন মৌলভীবাজার জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন। বিভাগে মোট ৭৮ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। দুজনই সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে ১ হাজার ১৮৯ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ