শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

চাঁদপুর জেলা পুলিশের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

এস. কাউসার, চাঁদপুর / ২৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২

চাঁদপুর জেলা পুলিশের উদ্যোগে হাজীগঞ্জ উপজেলার অসহায় শীতার্ত দরিদ্র ৩৫০ পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। 

শুক্রবার (২১ জানুয়ারি) বিকেলে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে অসহায়দের হাতে কম্বল তুলে দেন পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ।

এ সময় তিনি বলেন, এই শীতে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় অনেক মানুষ এখন বিপদগ্রস্ত। এ কারণে আমাদের দায়বদ্ধতা থেকে আজকে আমরা শীতার্ত অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করেছি। এর আগে যখন করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছিল তখন আমরা জেলা পুলিশের পক্ষ থেকে খাদ্য সামগ্রী, মাক্স, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছি। এ ছাড়া ভবিষ্যতেও আমাদের পক্ষ থেকে এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় তিনি করোনা প্রতিরোধে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান। মাক্স ছাড়া কেউ যেন ঘর থেকে বের না হয় সে ব্যাপারেও তিনি নির্দেশনা প্রদান করেন।

হাজিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হারুনুর রশীদের পরিচালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মো. সোহেল মাহমুদ, ডিআইও-টু মনিরুল ইসলাম, হাজীগঞ্জ থানার ওসি (তদন্ত) ইব্রাহিম খলিল, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মনির হোসেন কাজীসহ জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।


এই ক্যাটাগরির আরো সংবাদ