শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

র‍্যাবের কারণেই দেশে সন্ত্রাস কমেছে: পররাষ্ট্রমন্ত্রী

দর্পণ ডেস্ক / ২৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২

আমেরিকান ও ব্রিটিশরাই আমাদের র‌্যাবকে তৈরি করেছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, এই র‌্যাবের কারণেই দেশে সন্ত্রাস কমেছে। তিনি বলেন, ‘র‌্যাব কাজে কর্মে অত্যন্ত দক্ষ। তারা খুবই ইফেক্টিভ, ভেরি ইফিসিয়েন্ট, করাপ্ট নয়। এ জন্যই জনগণের আস্থা অর্জন করেছে বাহিনীটি। তাদের কারণেই দেশে সন্ত্রাস কমেছে।’

মন্ত্রী শুক্রবার দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলায় সাংবাদিকদের এসব কথা বলেন।

এর আগে তিনি জেলার নগদীপুর ছয়হারা ইসলামিয়া আরবিয়া মাদরাসা, সৈয়দ মনোহর আলী অষ্টগ্রাম মহাবিদ্যালয়, শিরিলব চৌধুরী চাইল্ড কিন্ডারগার্টেন পরিদর্শন করেন।

র‌্যাবের বিরুদ্ধে কথা বলাকে খুবই দুঃখজনক মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা র‌্যাবের সমালোচনা করেন, তারা হয়তো একতরফা তথ্য পেয়েছেন। আমরা হয়তো ঠিকমতো তাদের জানাতে পারিনি। যারা র‌্যাবকে পছন্দ করে না, তারাই এই তথ্য সরবরাহ করেছে।’

মন্ত্রী আরও বলেন, ‘সব দেশেই ল অ্যান্ড ফোর্স বিং এজেন্সিতে কিছু মৃত্যু হয়। বাংলাদেশেও কিছু হয়েছে। গত ১০ বছরে ৬০০ জন মিসিং হয়েছে বলে যুক্তরাজ্য দাবি করেছে। কিন্তু আমেরিকাতে প্রতিবছর এক লাখ মিসিং হয়। এর দায়-দায়িত্ব কে নেবে? আমাদের দেশে মিসিং যারা হয়, পরবর্তীতে দেখা যায় আবার তিনি বের হয়ে আসছেন। আর এসব তথ্য যাচাই-বাছাই না করে, বড় বড় বিদেশি লোক না জেনে অভিযোগ করে।’

তিনি বলেন, ‘যারা র‌্যাবের বিরুদ্ধে অভিযোগ করেছেন, তাদের আহ্বান করি, আসেন, দেখেন, লোকজনের সঙ্গে কথা বলেন, সত্য ঘটনা উদঘাটন করেন। তারপর সিদ্ধান্ত নেবেন।’

র‌্যাবকে আমেরিকান ও ব্রিটিশরাই প্রশিক্ষণ দিয়েছে উল্লেখ করে আব্দুল মোমেন বলেন, ‘আপনারা জানেন, দুটি ক্ষেত্রে র‌্যাব অন্যায় করেছিল, সেগুলোর জুডিশিয়াল প্রসেসে বিচার হয়েছে। ওদের শাস্তিও হয়। আর এই র‌্যাব তৈরি করেছে আমেরিকান ও ব্রিটিশরাই। তারাই প্রশিক্ষণ দিয়েছে। ইউএসএ (যুক্তরাষ্ট্র) তাদের শিখিয়েছে তাদের রুলস অ্যান্ড এনগেজমেন্ট, কীভাবে মানুষের সঙ্গে ব্যবহার করতে হবে, হাউ টু ইন্টারোগেশন। এগুলো সব কিছু শিখিয়েছে আমেরিকা। তাদের রুলস অব এনগেজমেন্টে যদি কোনো দুর্বলতা থাকে, কোনো উইকনেস থাকে, যদি কোনো হিউম্যান রাইট ভায়োলেট হয়, অবশ্যই নতুন করে (র‌্যাবের) ট্রেনিং হবে।’

এ সময় পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের সহধর্মিণী, যুক্তরাজ্যের ব্যবসা পর্যটন ও বন্দরমন্ত্রী ভিজয় দারিয়ানানি, সুনামগঞ্জ-সিলেটের সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার, যুক্তরাজ্যের এমপি টম হান্ট, যুক্তরাজ্য প্রবাসী জেডআই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জিলতুর হোসাইন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন প্রমুখ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ