শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

রাজধানীতে দুই বাসের প্রতিযোগিতায় প্রাণ গেল এক কিশোরের

ঢাকা ব্যুরো / ৩০১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২

রাজধানীর মগবাজারে যাত্রীবাহী দুই বাসের চাপায় রাকিবুল (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকাল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সে বাসে বাসে হকারি করতো বলে জানা গেছে।

রমনা থানার পরিদর্শক (অপারেশন) ফজলুর রহমান গণমাধ্যমকে বলেন, আজমেরী গ্লোরী পরিবহনের দুই বাসের মধ্যে চাপা পড়ে এক শিশু নিহত হয়েছে।

রাকিবকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী হারুন অর রশিদ জানান, মগবাজার মোড়ে গাজীপুরগামী আজমেরী পরিবহনের ৩টি বাস প্রতিযোগিতা করে চালাচ্ছিল। তখন সামনের দুটি বাসের মাঝে চাপা পড়ে ওই কিশোর। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়।

তার সঙ্গে আসা লোকমান নামের আরেক কিশোর জানায়, আশপাশের লোকজন জানিয়েছে ওই কিশোর বাসে হকারি করে মাস্ক বিক্রি করতো। দুর্ঘটনার পর দুটি বাসই রেখে পালিয়ে গেছেন চালক ও হেলপার।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য রাকিবের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ