শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

চার জেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া

কুমিল্লা ব্যুরো / ২৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২

প্রাণিবিদ্যা অলিম্পিয়াডে চার জেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ।

কুমিল্লা, ফেনী, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের ১২ টি শিক্ষা প্রতিষ্ঠানের স্নাতক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের আড়াইশ’ শিক্ষার্থী এ অলিম্পিয়াডে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় স্নাতক ও উচ্চমাধ্যমিক উভয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভিক্টোরিয়া কলেজ।

স্নাতক পর্যায়ে চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী বিউটি আক্তার, রানারআপ একই কলেজের শিক্ষার্থী আঁখি সরকার। উচ্চ মাধ্যমিক পর্যায়ে চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী মোহাম্মদ ইব্রাহিম ও রানার আপ কুমিল্লা শিক্ষাবোর্ড মডেল কলেজ শিক্ষার্থী হৃদয় চন্দ্রপাল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির আঞ্চলিক সম্পাদক ড. মহিউদ্দিন মোহাম্মদ শাহজাহান ভূইঁয়া। প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর ড.আবু জাফর খান। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট প্রাণিবিদ অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হানিফ, বিশেষ অতিথি ছিলেন কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মৃণাল কান্তি গোস্বামী। শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ মঈন উদ্দীন, প্রাণিবিদ্যা বিভাগের প্রধান অমিতাভ কুমার বাড়ৈ, প্রফেসর কাজী মুজিবুর রহমানসহ অন্যান্য বিভিন্ন কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ