শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

চট্টগ্রামে সাতজনের প্রাথমিক ওমিক্রন শনাক্ত

চট্টগ্রাম ব্যুরো / ২৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২

চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে সাতজনের নমুনায় প্রাথমিকভাবে ওমিক্রন শনাক্ত করা হয়েছে। নমুনাগুলোতে ওমিক্রনের অস্তিত্ব থাকার বিষয়টি প্রায় ৯০ ভাগ নিশ্চিত হওয়া গেছে। তবে অধিকতর নিশ্চিত হতে নমুনাগুলো জিনোম সিকোয়েন্সের জন্য ঢাকায় পাঠানো হচ্ছে।

সিভাসুর সহকারী অধ্যাপক ইফতেখার রানা বলেন, ‘বিদেশ থেকে আনা ওমিক্রন শনাক্তের কিটে সাতজনের শরীরে প্রাথমিকভাবে ওমিক্রন ভাইরাসটির অস্তিত্ব মিলে। তারা সবাই চট্টগ্রাম অঞ্চলের বাসিন্দা। তবে অধিকতর নিশ্চিত হতে নমুনাগুলো ঢাকায় পাঠানো হবে। আগামী রবিবার ফলাফল পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’

জানা যায়, গত ডিসেম্বর মাসে বিদেশ থেকে ১০০টির মতো ওমিক্রন শনাক্তের কিট আনে সিভাসু। ইতিমধ্যে ৩৭টিরও বেশি পরীক্ষা করেছে। এর মধ্যে ৭টিতে ওমিক্রন শনাক্ত হয়। সিভাসুতে আনা এ কিটের মাধ্যমে ৩-৫ ঘণ্টার মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত কি-না, তা বুঝা যাবে। ১০০টি কিটের খরচ পড়েছে প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা।


এই ক্যাটাগরির আরো সংবাদ