শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

শীতে বেগুন খেলে কী হয় ?

হেলথ ডেস্ক / ৩০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২

বাঙালির খাদ্য তালিকায় বেগুন প্রায় নিত্যদিনের পদ। আর শীতে বেগুনের পোড়া বা ভাজা, বেগুন দিয়ে তৈরি বিভিন্ন পদের রান্না যেন খাবারের স্বাদ বাড়িয়ে দেয়। বাজারে বেগুন সহজলভ্য হওয়ায় এর চাহিদাও একটু বেশি। বেগুনে যেমন শরীরের উপকার হয়, তেমনি অতিরিক্ত বেগুন খেলে শরীরে কিছু সমস্যাও দেখা দিতে পারে।

দেখে নেওয়া যাক বেগুন খেলে শরীরের কি কি উপকার হয়-

  • ভিটামিন এ সমৃদ্ধ বেগুন চোখের জন্য খুবই উপকারী। চোখের যাবতীয় রোগের বিরুদ্ধে কাজ করে এবং দৃষ্টিশক্তির প্রখরতা বাড়ায়।
  • বেগুনে আছে প্রচুর পরিমাণে ভিটামিন ই এবং কে। শরীরে রক্ত জমাট বাঁধতে দেয় না। রক্ত চলাচল সচল রাখে।
  • বেগুনে আছে ডায়েটারি ফাইবার। যা খাবার হজম করতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতেও সাহায্য করে।
  • যাদের কোলেস্টেরল আছে তাদের জন্য বেগুন উপকারী। কারণ বেগুনে ক্ষতিকারক কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে শরীর সুস্থ রাখে।

এবারে দেখে নেওয়া যাক, অতিরিক্ত বেগুন খেলে কী ক্ষতি হতে পারে-

  • যারা অ্যালার্জির সমস্যায় ভোগেন তাদের জন্য বেগুন হয়ে উঠতে পারে ভয়ঙ্কর। শরীরের অ্যালির্জিগত সংক্রমণ বাড়িয়ে তোলে বেগুন।
  • বেগুনে আছে অতিরিক্ত পরিমাণে পটাশিয়াম। পটাশিয়াম আমাদের শরীরের জন্য উপকারী। আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় পটাশিয়ামের প্রায় ২৯ শতাংশ পাওয়া যায় ৪৫৮ গ্রাম বেগুনে। তবে অত্যধিক হারে বেগুন খেলে বমি বমি ভাব বা বমির সমস্যা দেখা দিতে পারে।
  • বেগুনে আছে প্রচুর পরিমাণে অক্সালেট। শরীরে অতিমাত্রায় অক্সালেট প্রবেশ করার ফলে পিত্তাশয়ে পাথর হওয়ার আশঙ্কা থাকে।

সূত্রঃ আনন্দবাজার অনলাইন


এই ক্যাটাগরির আরো সংবাদ