চাঁদপুর জেলা গোয়েন্দা শাখার মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ৫০ পিস ইয়াবাসহ এক জনকে গ্রেফতার করা হয়েছে ।
বুধবার (১৯ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় জেলা গোয়েন্দা শাখা কর্মরত এসআই(নিরস্ত্র)/মাজহারুল হক ও সঙ্গীয় ফোর্সসহ জেলার সদর থানাধীন শাহ মাহমুদপুর ইউনিয়নের ছোট সাহতলী গ্রামের আমির খাঁন বাড়ীর সামনে বাড়ীর রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী মোঃ খোকন গাজী (৩৫), পিতা-মৃত সোলেমান গাজী, মাতা-সায়েরা বেগম, সাং-বহরীয়া, লক্ষীপুর, ওয়ার্ড নং-৬, ১০নং লক্ষীপুর মডেল ইউপি, থানা ও জেলা-চাঁদপুর, বর্তমানে-ছোট শাহতলী (আমির খাঁ বাড়ী), ৪নং ওয়ার্ড, শাহ মোহাম্মদপুর ইউপি, থানা ও জেলা-চাঁদপুরকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।
জানা যায়, আসামীর বিরুদ্ধে সদর মডেল থানায় এজাহার দায়ের করা হয়েছে।