শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

২২ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস জব্দ

কক্সবাজার ব্যুরো / ২৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২

কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে সাড়ে ২২ কোটি টাকা মূল্যের চার কেজি ১৭৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি।

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, মঙ্গলবার মধ্যরাতে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের নাফ নদীর জালিয়ারদ্বীপ সংলগ্ন জলসীমার শূণ্যরেখায় অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করা হয়।

তবে, পাচারকারিরা জলসীমার শূণ্যরেখা অতিক্রম করে মিয়ানমার দিকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

লে. কর্নেল খালিদ বলেন, মিয়ানমার থেকে মাদকের বড় চালান পাচার হয়ে আসার খবর পায় বিজিবি। এরপর বিজিবির একটি দল অভিযানে নামে। এক পর্যায়ে নাফ নদীর শোয়ারদ্বীপ অতিক্রম করে হস্তচালিত একটি নৌকা বাংলাদেশের জালিয়ারদ্বীপের দিকে আসতে দেখে থামার নির্দেশ দেয় বিজিবির সদস্যরা।

এক পর্যায়ে বিজিবির সদস্যরা নৌকাটি লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে নৌকাটিতে থাকা লোকজন লাফ দিয়ে নাফ নদীর জলসীমার শূণরেখা অতিক্রম করে মিয়ানমার দিকে পালিয়ে যায়।

পরে পাচারকারিদের ফেলে যাওয়া নৌকাটি জব্দ করা হয়। নৌকাটি তল্লাশী করে পাটাতনের ভেতরে লুকিয়ে রাখা অবস্থায় ৪ কেজি ১৭৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়, জানান খালিদ মোহাম্মদ।

বিজিবির এ কর্মকর্তা আরও বলেন, পরে নাফ নদীর জলসীমার সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও পাচার কাজে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া মাদকগুলোর আনুমানিক মূল্য ২২ কোটি ৩৭ লাখ ৫০ হাজার টাকা।

উদ্ধারকৃত মাদকগুলো বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন দপ্তরে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা টেকনাফ থানায় নিবে বলে জানান লে. কর্নেল খালিদ মোহাম্মদ ইফতেখার।


এই ক্যাটাগরির আরো সংবাদ