শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

শনাক্তের হার ২৫ শতাংশ, মৃত্যু ১২

নিজস্ব প্রতিবেদক / ২৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২

বাংলাদেশে করোনাভাইরাসে একদিনে শনাক্তের হার ফের ২৫ শতাংশ ছাড়িয়েছে। এ সময়ে আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত‌্যু হয়েছে। বুধবার (১৯ জানুয়ারি) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৮ জানুয়ারি সকাল ৮টা থেকে ১৯ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত ৯ হাজার ৫০০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ৪২ হাজার ২৯৪ জন।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৪৭৩ জন। এ পর্যন্ত করোনাভাইরাসমুক্ত হয়েছেন ১৫ লাখ ৫৪ হাজার ২৬৮ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনাভাইরাসে শনাক্তের হার ২৫ দশমিক ১১ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৭২ শতাংশ। সুস্থতার হার ৯৪ দশমিক ৬৪ শতাংশ। করোনাভাইরাসে মৃত‌্যুর হার ১ দশমিক ৭২ শতাংশ। এ নিয়ে করোনাভাইরাসে মারা গেলেন মোট ২৮ হাজার ১৭৬ জন।

করোনাভাইরাসে মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ৮ জন, চট্টগ্রাম বিভাগের ২ জন, রাজশাহী বিভাগের ১ জন এবং সিলেট বিভাগের ১ জন। গত ২৪ ঘণ্টায় রংপুর, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে করোনাভাইরাসে কারও মৃত‌্যুর খবর পাওয়া যায়নি।


এই ক্যাটাগরির আরো সংবাদ