শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

শাবিপ্রবির তিন’শ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক / ২৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২

প্রশাসনিক কাজে বাধা প্রদান, গুলিবর্ষণ এবং হত্যার উদ্দেশ্যে মারধরের অভিযোগ এনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অজ্ঞাতনামা তিন’শ শিক্ষার্থীকে আসামি করে মামলা করেছে পুলিশ।

সোমবার (১৭ জানুয়ারি) রাতে সিলেটের জালালাবাদ থানায় এ মামলা করেন উপ-পরিদর্শক (এসআই) মো. আবদুল হান্নান।

সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) মো. আজবাহার আলী গণমাধ্যমকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ মামলায় কোনো শিক্ষার্থীকে গ্রেফতার করা হবে না। ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য এ মামলা করা হয়েছে। তাই উত্তেজিত হওয়ার কিছু নেই। ওই ঘটনায় পুলিশের অস্ত্র-গুলি গেছে, অনেক পুলিশ আহত হয়েছে, এসবের জাস্টিফিকেশনের জন্য মামলাটি করতে হয়েছে।

উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি বেগম সিরাজুন্নেসা চৌধুরী হল প্রভোস্ট বডির পদত্যাগসহ তিন দফা দাবিতে কয়েকশ’ ছাত্রী আন্দোলন শুরু করেন। এর প্রেক্ষিতে ১৬ জানুয়ারি শিক্ষার্থীরা উপাচার্যকে অবরুদ্ধ করলে পুলিশ এসে তাদের লাঠিপেটা, গুলি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এরপর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকাল বন্ধ ও শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।

তবে এই নির্দেশ প্রত্যাখ্যান করে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা।


এই ক্যাটাগরির আরো সংবাদ