শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

সেতু হচ্ছে মোংলা নদীতে

নিজস্ব প্রতিবেদক / ২৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২

স্বাধীনতার ৫০ বছর পর সমুদ্র বন্দর মোংলাসহ শিল্প এলাকার সাথে মোংলা শহরকে যুক্ত করতে মোংলা নদীতে সেতু হচ্ছে। এজন্য সোমবার থেকে মোংলা নদীতে সেতুর ডিজাইনসহ নির্ধারিত স্থানের দুই পাড়ে সংযোগ সড়কের নকশাসহ ভূমি জরিপ শুরু করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

বাগেরহাট সড়ক বিভাগ জানায়, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা ও বাগেরহাট জেলার একটি খরস্রোতা মোংলা নদী। নদীটির দৈর্ঘ্য ১৫ কিলোমিটার ও গড় প্রস্থ ২৪৫ মিটার।
বাগেরহাট জেলার পশ্চিম দিকের শতাধিক খালসহ বিশেষত কুমারখালী নদী, ফয়লা নদীর জলধারা রামপাল উপজেলার কাছে একত্রিত হয়ে মোংলা নাম ধারণ করেছে। আপাতত নদীটি আরও দক্ষিণে অগ্রসর হয়ে বন্দরনগরী মোংলার পাশে পশুর নদীতে মিলিত হয়েছে। নদীটির উজানের তুলনায় ভাটির দিক অধিক প্রশস্ত। নদীতে সারা বছর পানির প্রবাহ থাকে এবং প্রতিদিন লাইটার কার্গো ভেসেলসহ ছোটবড় হাজারো নৌযান চলাচল করে।

এই নদী বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের প্রথম শ্রেণির নৌপথ হিসেবে স্বীকৃত। আর পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃক মোংলা নদীর পরিচিতি নম্বর হচ্ছে ৭২। সমদ্র বন্দর মোংলাসহ শিল্প এলাকার সাথে মোংলা শহরকে যুক্ত করতে মোংলা নদীতে সেতু নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য এখন মোংলা নদীতে সেতুর ডিজাইনসহ নির্ধারিত স্থানের দুই পাড়ে সংযোগ সড়কের নকশাসহ ভূমি জরিপ শুরু করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ডিজাইন) মো. লিয়াকত আলী জানান, মোংলা নদীতে সেতু নির্মাণ করার জন্য সেতু কর্তৃপক্ষের মাস্টারপ্লানে অন্তর্ভুক্ত রয়েছে। মোংলা নদীতে সরকার সেতু নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য এখন মোংলা সেতুর ডিজাইনসহ প্রস্তাবিত স্থানের দুই পাশের সংযোগ সড়কের ভূমি জরিপ চলছে। জরিপের প্রতিবেদন হাতে আসার পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ