শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

চট্টগ্রামে করোনায় ৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৭৪২

চট্টগ্রাম ব্যুরো / ২২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২

চট্টগ্রামে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নগরীতে নতুন করে আরও ৭৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। এসময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন তিন জন। করোনা শনাক্তের হার ২৫ দশমিক ৭৩ শতাংশ।

আজ সোমবার সকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এর আগে রবিবার (১৬ জানুয়ারী) চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছিলেন ৫৫০ জন। ডিসেম্বর মাসে সংক্রমণ যেখানে শূন্য শতাংশের নিচে ছিল, সেখানে চলতি মাসে ১৬ দিনের ব্যবধানে সংক্রমণ বেড়েছে ২৫ দশমিক ৭৩ শতাংশ

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ১৩টি ল্যাবে দুই হাজার ৮৮৩ জনের নমুনা পরীক্ষা করে ৭৪২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৫৯৭ জনই চট্টগ্রাম নগরীর বাসিন্দা। বাকি ১৪৫ জনের মধ্যে লোহাগাড়ায় ৪, সাতকানিয়ায় ১১, বাঁশখালীতে ২, আনোয়ারায় ৫, চন্দনাইশে ১১, পটিয়াতে ২৬, বোয়ালখালীতে ৮, রাঙ্গুনিয়ায় ২০, কর্ণফুলীতে ১, রাউজানে ১৫, হাটহাজারীতে ১১, ফটিকছড়িতে ১২, মিরসরাইয়ে ৩, সন্দ্বীপে ৩ ও সীতাকুণ্ড উপজেলার ১৩ জন রয়েছেন।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ৫ হাজার ৭১৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরীর বাসিন্দা ৭৬ হাজার ৭৯১ জন। বাকি ২৮ হাজার ৯২৮ জন বিভিন্ন উপজেলার। করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত মোট ১ হাজার ৩৩৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৮ জন নগরীর। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬১০ জনের। ২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ