শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

সূচকের সঙ্গে লেনদেনও বেড়েছে

বাণিজ্য ডেস্ক / ২৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২

ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৭ জানুয়ারি) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে। বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে। 

এদিন দেশের প্রধান শেয়ারবাজারে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৫.৬৭ পয়েন্ট বা ০.৫০ শতাংশ বেড়ে ৭ হাজার ৫৫.২৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়া সূচক ৩.০০ পয়েন্ট বা ০.১৯ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৯.৪৮ পয়েন্ট বা ০.৩৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৫০৫.০০ পয়েন্টে এবং ২ হাজার ৬০৭.৮৩ পয়েন্টে।

সোমবার ডিএসইতে ১ হাজার ৬৮৬ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবস থেকে ১৭৯ কোটি ৯৩ লাখ টাকা বেশি। ডিএসইতে এদিন ৩৭৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৭৩টির বা ৪৫.৬৫ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ১৫২টির বা ৪০.১১ শতাংশের এবং ৫৪টি বা ১৪.২৪ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত আছে।

এদিন অপর শেয়ারবাজার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০১.৮৫ পয়েন্ট বা ০.৪৯ শতাংশ বেড়ে ২০ হাজার ৬৬৯.২৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

সোমবার সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩০০টি কোম্পানির মধ্যে শেয়ার দর বেড়েছে ১৪২টির, কমেছে ১২৩টির এবং অপরিবর্তিত আছে ৩৫টির দর। এদিন সিএসইতে ৪৫ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ