শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

করোনাকালে কম্পিউটার ব্যবহারকারীদের চোখের যত্ন

লাইফস্টাইল ডেস্ক / ২৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২

করোনা শুরু পর থেকে সব কিছুই যেন এলোমেলো হয়ে গেছে। শুরুর দিকে অনেকেই অফিসের কাজ বাড়িতে বসে করেছেন। বিশেষ করে যারা ইন্টারনেট ও কম্পিউটারে কাজ সারতে পেরেছেন তারা। পরবর্তিতে ভাইরাসটি কিছুটা নিয়ন্ত্রণে আসায় আবারও স্বাভাবিক কাজ-কর্মে ফিরেছিলেন মানুষ। কিন্তু সব ঠিক হয়ে যাচ্ছে ভাবলেও স্বস্তি মেলেনি। আবারো ঊর্ধ্বমুখী করোনা। 

করোনার এই সময়ে দ্রুত কাজ শেষ করার প্রবণতা থাকে। কিন্তু দ্রুত কাজ করতে গিয়ে কম্পিউটার ব্যবহারকারীদের চোখের উপর বেশ প্রভাব পড়ে। বিশেষ করে যারা কম্পিউটারে বাসে কাজ করেন তাদের চোখের উপর বেশি চাপ পড়ে। এতে দৃষ্টি শক্তি দূর্বল হয়ে যায়।

তাই সব ব্যস্ততার মধ্যেও চোখ ভাল রাখতে বাড়তি যত্ন নিতে হবে। জেনে নিন কিভাবে চোখের যত্ন নিবেন-

  • সকাল থেকে দীর্ঘক্ষণ একটানা কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে চোখের উপর প্রভাব পড়বে এটাই স্বাভাবিক। তাই কাজের ফাঁকে প্রতি এক ঘণ্টা অন্তর বিশ্রাম বা বিরতি নিন। কম্পিউটারের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলে চোখে পলক পড়ার প্রবণতা কম যায়। চিকিৎসকদের মতে, চোখের পাতা নড়াচড়া করলে স্বাভাবিক আর্দ্রতা বজায় থাকে।
  • কম্পিউটার স্ক্রিনের অতিরিক্ত আলো আপনার চোখে প্রভাব ফেলতে পারে। স্ক্রিনের আলো উজ্জ্বলতা একটি নির্দিষ্ট পরিমাপে রাখাই ভাল।
  • কাজ করার ফাঁকে প্রতি এক ঘণ্টায় চোখের একটি ব্যায়াম করুন। চোখের মণি চারদিকে ঘোরান, মণি ডান দিক, বাঁ দিক, উপর, নীচে নিয়ে যান। মাঝেমাঝে হাতের আঙুল দিয়ে চোখের পাতায় হালকা মাসাজ করে নিতে পারেন। (সূত্রঃ আনন্দবাজার)


এই ক্যাটাগরির আরো সংবাদ