শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

মেঘনা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

সুমন আহম্মেদ, মতলব উত্তর / ২৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২

চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।


সোমবার (১৭ জানুয়ারী) বেলা ২টায় ৬ নং কলাকান্দা ইউপির ৩ নং ওয়ার্ডে দশানী লঞ্চ ঘাটের উত্তর পাশ থেকে ভাসমান অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মোহনপুর নৌ ফাঁড়ির এস আই নিদুল চন্দ্র কোপালী।

তিনি জানান, উদ্ধারকৃত মৃতদেহের বয়স আনুমানিক (৫৫) বছর হবে।মেঘনা নদীতে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে নৌ-পুলিশ ও মতলব উত্তর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

এস আই নিদুল চন্দ্র কোপালী আরও বলেন, লাশটি ভাসমান অবস্থায় ছিলো। মৃতদেহের শরীর থেকে অনেকাংশে চামড়া খসে গেছে। ধারণা করা হচ্ছে ৮-১০ দিন পূর্বে ওই ব্যক্তির মৃত্যু হতে পারে। তবে লাশটি কোন দিক থেকে ভেসে এসেছে সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি।


এই ক্যাটাগরির আরো সংবাদ