শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

ফানুস-আতশবাজি বন্ধে হাইকোর্টে রিট

আশেক এলাহী / ২৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২

নববর্ষবরণ উৎসবে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানো বন্ধ চেয়ে রিট আবেদন দায়ের করা হয়েছে। রিটে নববর্ষ বা অন্য কোনো উৎসবে শহর এলাকায় ফানুস উড়ানো পুরোপুরি নিষিদ্ধ চাওয়া হয়েছে।

ফানুস উড়িয়ে মানুষের মানসিক ক্ষতি করার অভিযোগ এনে আজ রোববার (১৬ জানুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মিজানুর রহমান।

রিটে এ বিষয়ে রুল জারির আরজি জানানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা ।পাশাপাশি ইংরেজি নববর্ষের আগের রাতে (থার্টি ফার্স্ট নাইট) আতশবাজির আতঙ্কে মারা যাওয়া শিশু উমায়েরের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনাও চেয়েছেন রিটকারী আইনজীবী।

উল্লেখ্য, থার্টি ফার্স্ট নাইটে আতশবাজির শব্দে ভয় পেয়ে অসুস্থ হয়ে তানজিম উমায়ের নামে এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠে। জন্ম থেকেই হৃদরোগে ভুগতে থাকা শিশুটির বয়স ছিল মাত্র চার মাস ১৯ দিন।

উমায়েরের পরিবার রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা। গত ৩১ ডিসেম্বর (শুক্রবার) রাতে অসুস্থ হয়ে পড়লে পরদিন শনিবার (১ জানুয়ারি) শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি।

এছাড়াও থার্টি ফার্স্ট নাইটে ফানুস ওড়ানোকে কেন্দ্র করে রাজধানীতে দশের অধিক জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটে।


এই ক্যাটাগরির আরো সংবাদ