শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:২২ অপরাহ্ন

নতুন নিয়মে চলছে গণপরিবহন

নিজস্ব প্রতিবেদক / ২৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২

ণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলতে আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলার প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। কিন্তু মালিক পক্ষের চাপে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বাসে যত আসন রয়েছে তত যাত্রী পরিবহন করা হবে। যা শনিবার (১৫ জানুয়ারি) থেকে কার্যকর হয়েছে।

তবে বাসে দাঁড়িয়ে কোনো যাত্রী নেওয়া যাবে না। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) থেকে মৌখিকভাবে বাস মালিকদের এমনটি নির্দেশ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে সবাইকে মাস্ক পরতে হবে। বাসে স্যানিটাইজার রাখতে হবে। করোনা টিকার সনদ ছাড়া বাস চালাতে পারবেন না চালক ও শ্রমিকরা।

তবে বাস পূর্ণ যাত্রী নিয়ে চললেও ট্রেন চলবে অর্ধেক যাত্রী নিয়ে। ট্রেনের ৫০ শতাংশ আসনের ২৫ শতাংশ টিকিট অনলাইনে এবং ২৫ শতাংশ টিকিট কাউন্টারে পাওয়া যাবে।

অপরদিকে লঞ্চের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। ফলে আগের মতোই যাত্রী পরিবহন করা হচ্ছে লঞ্চে।

এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ঢাকা নদীবন্দরের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম পরিচালক জয়নাল আবেদীন গণমাধ্যমকে বলেন, “কোভিডের নির্দেশনা মেনে লঞ্চে যাত্রী পরিবহন করা হচ্ছে। তবে অর্ধেক যাত্রী পরিবহনের বিষয়টি থেকে সরে এসেছে কর্তৃপক্ষ। এ বিষয়ে নৌপরিবহন মন্ত্রণালয় থেকে রোববার সিদ্ধান্ত আসতে পারে। বর্তমানে নিরাপদ দূরত্বে সব যাত্রীর মাস্ক নিশ্চিত করে প্রতিটি লঞ্চ ছাড়া হচ্ছে। মন্ত্রণালয় থেকে নতুন নির্দেশনা এলে সে অনুযায়ী লঞ্চ চালানো হবে।”

যাত্রীরা বলছেন, অফিস-আদালত, কল-কারখানা, শিক্ষাপ্রতিষ্ঠান সবকিছু স্বাভাবিক রেখে কোনোভাবেই অর্ধেক যাত্রী বহন সম্ভব নয়। এতে যাত্রীরাই সমস্যায় পড়বে বেশি। তাই গণপরিবহনে অর্ধেক যাত্রী নিয়ে চলার সিদ্ধান্ত থেকে সরে আসাই উত্তম হয়েছে।

বাসের কর্মচারিরা জানান, ভাড়া না বাড়িয়ে অর্ধেক আসনে যাত্রী নেওয়ার বিপক্ষে অবস্থান নেন মালিকরা। সেই চাপেই সব আসনে যাত্রী পরিবহনের সিদ্ধান্ত এসেছে।

অন্যদিকে, রেলওয়ের কর্মকর্তারা বলছেন, সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে তারা চেষ্টা করে যাচ্ছেন। গণসচেতনতা সৃষ্টির লক্ষে মাইকিং করছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ