শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

রাজশাহী সিটি মেয়র লিটন করোনায় আক্রান্ত

রাজশাহী ব্যুরো / ২৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২

রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার সকালে তিনি মুঠোফোনে করোনা পজিটিভ হওয়ার খবর পান। তবে শারীরিকভাবে সুস্থ রয়েছেন তিনি।

সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান মিশু বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, মেয়র খায়রুজ্জামান লিটন ৯ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকায় যান। ১১ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন। এর পর থেকে ঢাকায় আওয়ামী লীগের বিভিন্ন দলীয় কার্যক্রমে অংশ নিয়েছেন তিনি। একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশ নিতে শুক্রবার তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। শরীরে কোনো উপসর্গ না থাকলেও করোনা পজিটিভ আসে তার। বর্তমানে তিনি ঢাকায় নিজ বাসায় রয়েছেন। তিনি শারীরিকভাবে সুস্থ রয়েছেন।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক বলেন, সকালে মেয়র মুঠোফোনে করোনা পজিটিভ হওয়ার খবর পান। তিনি বাসাতেই চিকিৎসা নিচ্ছেন এবং শারীরিকভাবে ভালো আছেন। দ্রুত সুস্থতার জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ