চাঁদপুরের কচুয়ায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শীতার্থ অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার (১৫ জানুয়ারী) গোহাট উত্তর ইউনিয়নের অন্তর্গত নাউলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৬নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আব্দুল হাকিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড.সেলিম মাহমুদ। এরপর তিনি মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে গরীব অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরন করেন।
আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য মোঃ সোহাগ মিয়া, কচুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মাহবুব আলম,১০ নং ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোঃ আবুবকর মেহেদী, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক শুভজিত দাশ,১০ নং ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন আহবায়ক জনাব কামরুল ইসলাম, সৌদি আরব শাখা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক মোঃ আঃ হাকিম সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।