শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

ছিনতাইকারীদের ছুরিকাঘাতে প্রাণ হারালো মতলবের তরুণ সেনা সদস্য

নারায়ণগঞ্জ ব্যুরো / ৩১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২

ছিনতাইকারীদের ছুরিকাঘাতে প্রাণ হারালো চাঁদপুরের মতলব উত্তর উপজেলার তরুণ সেনা সদস্য শাহিন আলম (২২)।

শনিবার (১৫ জানুয়ারী) ভোররাতে ছুটিতে বাড়ী মতলব উত্তরে আসার পথে নারায়নগঞ্জের চিটাগাং রোডে ছিনতাইকারীদের হাতে পড়ে। ছিনতাইকারীরা সব লুটে নেয়ার সময় হয়তো খানিকটা প্রতিরোধ করতে চাইলে উপর্যুপরি ছুরিকাঘাত করলে তরুণ এই সেনা সদস্য মাটিতে লুটিয়ে পড়ে। পথচারীদের সহায়তায় স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার সেনা সদস্য শাহিন আলমকে মৃত ঘোষনা করে। শাহিন আলমের শরীরে ছুরির বেশ ক’টি আঘাতের চিহ্ন রয়েছে।

শাহিন আলমের মৃত্যুর খবরে তার পরিবার তথা এলাকায় নেমে আসে শোকের ছায়া। শাহিন আলম স্থানীয় ছেংগারচর সরকারী ডিগ্রী কলেজে লেখাপড়া করতো এবং এলাকায় ফুটবল খেলোয়াড় হিসাবে সে ছিল খুবই জনপ্রিয়। তার মৃত্যুর সংবাদে সহপাঠী, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় ক্রীড়া প্রেমীরা এসে তার বাড়ীতে ভীড় জমায়। সকলের উপস্থিতিতে শাহিনের বাড়ীতে এক শোকাবহ পরিস্থিতি বিরাজ করছে।

মতলব উত্তর উপজেলাস্থ ছেংগারচর পৌরসভার মানিকের কান্দি গ্রামের আরব আলী প্রধানীয়ার অত্যন্ত আদরের সন্তান এই শাহীন আলম। ৫ ভাই ২বোনের মধ্যে শাহিন ৬ষ্ঠ।

৩০শে ডিসেম্বর -২০১৯ সালে সৈনিক পদে যোগদান করেন শাহিন আলম। বর্তমানে বরিশাল ক্যান্টানম্যান্ট এ কর্মরত আছে। বরিশাল ক্যান্টানম্যান্ট থেকে বাড়ির উদ্দেশ্যে আসলে রাতে চিটাগাং রোড ডাচবাংলা মোড়ের কাছে এক বন্ধুর বাসায় রাতে থেকে সকালে বাড়ী যাবে বলে চিটাগাং রোডে নামে বলে জানা যায় পারিবারিক সূত্রে।

বর্তমানে সেনা সদস্য শাহিন আলমের লাশ ঢাকা সিএমএইচ এর হিমাগারে রাখা আছে। ১৬জানুয়ারী রবিবার সকালে সেনাবাহিনীর হেলিকাপ্টার যোগে তার গ্রামের বাড়ীর ছেংগারচর স্কুল মাঠে নিয়ে আসা হবে। পরে উপজেলা মাঠে রাষ্ট্রয় মর্যাদা শেষে এবং ইমামপুর পল্লী মঙ্গল হাই স্কুল মাঠে জানাযা করে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ