শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

জাতীয় সংসদ অধিবেশন শুরু রোববার

দর্পণ ডেস্ক / ২২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
জাতীয় সংসদ ভবন (ফাইল ছবি)

একাদশ জাতীয় সংসদের ষোড়শ ও এ বছরের প্রথম অধিবেশন শুরু হচ্ছে রোববার। এই অধিবেশনে ভাষণ দিবেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।

রোববার (১৬ জানুয়ারি) বিকাল ৪টায় শুরু হবে সংসদ অধিবেশন।  রাষ্ট্রপতি এ অধিবেশন আহ্বান করেন।

সংবিধান অনুযায়ি বছরের প্রথম অধিবেশনে ভাষণ দিবেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। এরইমধ্যে এ ভাষণ মন্ত্রিসভায় অনুমোদন করা হয়েছে। ভাষণে বর্তমান সরকারের বিগত ১৫ বছরের সফল কর্মকাণ্ড তুলে ধরবেন রাষ্ট্রপতি।

সংসদের রেওয়াজ অনুযায়ি রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব এনে আলোচনা অনুষ্ঠিত হবে। সে হিসেবে এ অধিবেশন দীর্ঘ হওয়ার কথা। কিন্তু করোনা পরিস্থিতি আবার কিছুটা অবনতির দিকে যাওয়ায় অধিবেশন দীর্ঘ নাও হতে পারে।

সংসদ সচিবালয় থেকে এ অধিবেশন আপাতত ১০ অথবা ১২ কার্যদিবস চালানোর প্রস্তুতি নেয়া হচ্ছে। করোনা পরিস্থিতি বিবেচনায় এর মেয়াদ বাড়ানো বা কমানো হতে পারে।

রাষ্ট্রপতির ভাষণ এবং এর ওপর আলোচনা ছাড়াও বেশ ক’টি বিল উত্থাপন ও পাস হওয়ার কথা রয়েছে।

এর আগে সংসদের পঞ্চদশ অধিবেশন গত বছরের ১৪ নভেম্বর শুরু হয়ে ২৮ নভেম্বর শেষ হয়। ওই অধিবেশনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাষ্ট্রপতি সংসদে ভাষণদান করেন।  প্রধানমন্ত্রী ও সংসদ নেতা কার্যপ্রণালী-বিধির ১৪৭ বিধির আওতায় প্রস্তাব উত্থাপন করেন। পরবর্তীতে প্রধানমন্ত্রী, বিরোধী দলের উপনেতা, সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যগণ আলোচনায় অংশ নেন।

কোভিড-১৯ সংক্রান্ত পরিস্থিতি বিবেচনায় এবারের অধিবেশনও সংসদ বাংলাদেশ টেলিভিশনের সরাসরি সম্প্রচার থেকে নিউজ কভার করতে হবে সাংবাদিকদের। তবে প্রথম কার্যদিবসে রাষ্ট্রপতির ভাষণ সংসদ ভবনে উপস্থিত হয়ে কভার করার অনুমতি রয়েছে। এজন্য সংসদ বিটে কর্মরত সাংবাদিকদের কোভিট টেস্ট করা হয়েছে।

এছাড়া, অধিবেশন উপলক্ষে সংসদ সদস্যসহ সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারিদেরও কোভিড টেস্ট করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ