শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

রাঙামাটিকে রেড জোন ঘোষণা, তবুও উপেক্ষিত স্বাস্থ্যবিধি

নিজস্ব প্রতিবেদক / ২৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২

রাঙামাটিকে রেড জোন ঘোষণার পর সাধারণ জনগণকে স্বাস্থ্যবিধি অনুসরণে প্রশাসন আরও কঠোর হয়েছে। পর্যটন স্পটগুলো খোলা রাখলেও অর্ধেক পর্যটক প্রবেশ এবং স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণের নির্দেশনা দিয়েছে প্রশাসন। তবুও নির্দেশনা পালনে আগ্রহ নেই পর্যটকদের।

ট্যুরিস্ট পুলিশ এই বিষয়টি তদারক করার কথা থাকলেও তাদের তেমন কর্মতৎপরতা চোখে পড়েনি। অপরদিকে আগত পর্যটকদের স্বাস্থ্যবিধি মানাতে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন পর্যটন করপোরেশন কর্তৃপক্ষ।

শুক্রবার (১৪ জানুয়ারি) বন্ধের দিন থাকায় মেঘাচ্ছন্ন দিনে দলে দলে পর্যটক এসেছে পর্যটনে। তারা গুঁড়িগুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে সিম্বল অব রাঙামাটি খ্যাত ঝুলন্ত সেতুর এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন আবার কেউ কেউ হ্রদেও ভ্রমণ করছেন। তারা কেউ ছবি তুলছে কেউবা স্মৃতির মানসে রেখে দেওয়ার উদ্দেশে সেলফিও তুলছেন। তবে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে তাদের কারোরই নেই ন্যুনতম সচেতনতা। মাস্ক ছাড়া প্রবেশের অনুমতি না থাকলেও বেশিরভাগ পর্যটকের মুখে মাস্ক দেখা যায়নি।

রাঙামাটিকে রেড জোন ঘোষণার পর জেলা প্রশাসনের জরুরি সভায় বেশকিছু সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে রাত আটটায় শপিংমল ও রাত দশটায় রেস্টুরেন্ট বন্ধের নির্দেশনা দেওয়া হয়। স্থানীয় অর্থনীতির বিষয়টি বিবেচনা করে পর্যটন স্পটগুলি এখনই বন্ধ ঘোষণা না করলেও কঠোরভাবে স্বাস্থ্যবিধি অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছিল।

কিন্তু মুখে মাস্ক না থাকায় ব্যাখ্যা দিচ্ছেন যে যার মতোই। কারো বা মনে নেই মাস্ক আনতে। আবার কেউ মাস্ক গাড়িতে রেখে এসেছেন। আবার কেউ কেউ বলছেন ছবি তোলার সময় মাস্ক খুলে রেখেছেন এমন হাজারো অজুহাত। কেউবা স্বীকার করে নিয়েছেন নিজের অসচেতনতাকে।

সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি অনুসরণ করেই হ্রদ ভ্রমণের জন্য বোট ভাড়া দেওয়া হচ্ছে বলে জানালেন পর্যটন বোট ঘাট ইজারাদার  রমজান আলী।

তিনি বলেন, রাঙামাটিকে রেড জোন ঘোষণার কারণে আজ পর্যটকের আগমন ঘটেছে কিছুটা কম। তবে যারা নৌভ্রমণে গিয়েছেন তারা স্বাস্থ্যবিধি মেনেই গিয়েছেন।

পর্যটকদের স্বাস্থ্যবিধি মানার বিষয়ে বেগ পেতে হচ্ছে স্বীকার করে পর্যটন ম্যানেজার সৃজন বিকাশ বড়ুয়া বলেন, আমাদের বেশ কিছু বুকিং বাতিল হয়েছে। তবে মটেলে আমরা সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি অনুসরণ  করেই সেবা প্রদান করে যাচ্ছি। কিন্তু যারা ঝুলন্ত সেতু দেখতে আসছেন তারা মাস্ক পরে টিকিট সংগ্রহ করে সেতু এলাকায় গিয়ে মাস্ক খুলে ফেলছেন, এদের নিয়ন্ত্রণ করতে আমাদের বেশ বেগ পেতে হচ্ছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, রাঙামাটিতে করোনা শনাক্তের হার ১০ ভাগ। গত ২৪ ঘণ্টায় ৪৩ জনের নমুনা পরীক্ষা তিনজনের করোনা শনাক্ত হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ