শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

শিক্ষার্থীদের করোনার টিকা নিতে জনপ্রতি লাগে ৫০ টাকা!

সুমন আহম্মেদ, মতলব উত্তর (চাঁদপুর) / ২১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার একমাত্র সরকারী উচ্চ বিদ্যালয় ছেংগারচর মডেল উবি এর শিক্ষার্থীদের থেকে করোনার টিকা নিতে জনপ্রতি ৫০ টাকা করে নিচ্ছে। এর সত্যতা স্বীকার করলেন খোদ স্কুলের প্রধান শিক্ষক বেনজির আহমদ নিজেই।


বৃহস্পতিবার (১৩ জানুয়ারী)  দুপরে করোনার টিকা দেয়াকালে স্কুলের প্রধান শিক্ষক বেনজির আহমদের সাথে মুঠোফোনে কথাহলে তিনি জানান, আমাদের স্কুলে টিকাদান কেন্দ্র করা হয়েছে এখানে আমাদের অনেক খরচ আছে। সেজন্যই আমরা আমাদের স্কুলের শিক্ষার্থীদের কাছথেকে জনপ্রতি ৫০ টাকা করে নিচ্ছি। এরচেয়ে বেশী নেয়ার অভিযোগ থাকলেও তিনি জানান, জনপ্রতি ৫০ টাকার বেশী নিচ্ছিনা। আর জনপ্রতি ৫০ টাকা করে নেয়ার বিষয়টি আমি উপজেলা একাডেমী সুপারভাইজার সাইফুল স্যারের সাথে আলোচনা করেই নিচ্ছি। ছেংগারচর স্কুলের শিক্ষার্থী সংখ্যা ১হাজার।

হিসেবমতে, টিকাদান কার্যক্রমে শুধু ছেংগারচর সরকারী মডেল উচ্চ বিদ্যালয় থেকেই উত্তোলিত হচ্ছে ৫০ হাজার টাকার মতো। বর্তমানে করোনার প্রাদুর্ভাব বাড়লেও সরকার শিক্ষার মান ধরে রাখার কথা চিন্তা করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা রাখার লক্ষে স্কুলের শিক্ষার্থীদের জরুরী ভিত্তিতে টিকাদান কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সরকার বিনামূল্যে শিক্ষার্থীদের টিকা দিলেও মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের টাকার বিনিময়ে টিকাদানের বিষয়ে অভিভাবক ও শিক্ষা সচেতন মহল ক্ষোভ প্রকাশ করেন।

উপজেলা একাডেমী সুপারভাইজার সাইফুল ইসলামের সাথে মুঠোফোনে কথাহলে তিনি বলেন, করোনার টিকায় টাকা নেয়ার বিষয়ে আমি কিছু বলিনি। খরচের টাকা তারা যেভাবে ম্যানেজ করতে পারে সেটা তাদের ব্যাপার। তবে কিছুক্ষন পর একাডেমী সুপারভাইজার প্রতিবেদককে ফোন ব্যাক করে বলেন, আমি প্রধান শিক্ষককে ফোন করে আপনার কাছে আমার নাম বলেছে কেন এমনটা জানতে চাইলে প্রধান শিক্ষক আমাকে জানায়, স্যার সাংবাদিককে আমি আপনার কথা বলিনি, আমি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কথা বলেছি। আমি বলেছি টাকার বিষয়ে মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে আমার কথা হয়েছে।
উল্লেখ্য, আমার মোবাইল রেকটিং এ প্রধান শিক্ষক যে একাডেমী সুপারভাইজারের নামই বলেছেন তা উল্লেখ আছে।

ছেংগারচর সরকারী মডেল উচ্চ বিদ্যালয় টাকার বিনিময়ে করোনার টিকা দিচ্ছে এমন প্রশ্নের জবাবে মতলব উত্তর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইযূম খান জানান, আপনার মাধ্যমে আমি অভিযোগ পেলাম। খোজখবর নিয়ে ব্যবস্থা নিচ্ছি।


এই ক্যাটাগরির আরো সংবাদ