শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

সরকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে চায় না: শিক্ষামন্ত্রী

দর্পণ ডেস্ক / ৩৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি (ফাইল ফটো)

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, বলেছেন, সরকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করতে চায় না। আমরা চাই প্রতিটি শিক্ষার্থী যেন টিকা নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে আসে। সেটির ব্যবস্থা করা হচ্ছে। ১২ বছরের কম বয়সী শিক্ষার্থীদের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

আজ রাজধানীর একটি কলেজের রজতজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিগত বছরে করোনা মহামারীর কারণে দেশের শিক্ষার্থীদের শিক্ষায় ঘাটতি হয়েছে। গত বছর খুবই কম সময়ে শিক্ষার্থীরা ক্লাস করতে পেরেছে। শ্রেণিকক্ষে গিয়ে লেখাপড়া করার সুযোগ হয়নি। অনলাইনে বা টেলিভিশনে তারা ক্লাস করেছে। এই ঘাটতি পূরণে যেটা করা যায় তা হল শ্রেণিকক্ষে তাদের পাঠদান করানো। সেই ঘাটতি পূরণের জন্য আমরা নানা কার্যক্রম গ্রহণ করছি।

শিক্ষামন্ত্রী আরো বলেন, করোনা সংক্রামণ বাড়লে শিক্ষা ব্যবস্থার ক্ষতিটাই সবচেয়ে বেশি হবে। সন্তানদের কথা মাথায় রেখে আমাদের প্রত্যেকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, সামনের দিনগুলোতে নতুন কারিকুলাম শুধু পরীক্ষা ও সনদ নির্ভর শিক্ষাকার্যক্রম হবে না, শিক্ষা হতে হবে দক্ষতা নির্ভর। শিক্ষার্থীদের দক্ষ, যোগ্য, আধুনিক প্রযুক্তি নির্ভর মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।(বাসস)


এই ক্যাটাগরির আরো সংবাদ