শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:২২ অপরাহ্ন

গাজীপুরে আগুনে পুড়লো ৩৫ বসতঘর

আহমেদ চৌধুরী / ২৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২

গাজীপুর আগুনে বসত বাড়ির ৩৫টি ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার সিটি কর্পোরেশনের বাহাদুরপুর মন্ডল বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার তাশারফ হোসেন ও স্থানীয়রা জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের সদর থানাধীন বাহারদুপুর (তুলসী ভিটা) মন্ডলবাড়ি এলাকার কামাল হোসেনের মালিকানাধীন বাড়ির একটি কক্ষে শনিবার বেলা ১১টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ওই বাড়ির ঘরগুলোতে কারখানার শ্রমিকসহ স্বল্প আয়ের মানুষ ভাড়া থাকতো। ঘটনার সময় কারখানার শ্রমিকরা কাজে থাকায় ঘরগুলো তালাবদ্ধ ছিল। মূহুর্তেই আগুন পাশের অন্যান্য কক্ষগুলোসহ অপর একটি বাড়িতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যার্থ হয়।

খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পর্যায়ক্রমে ঘটনাস্থলে পৌছে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ঘরগুলোতে থাকা আসবাবপত্র ও নগদ টাকাসহ বিভিন্ন মালামাল সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। প্রাথমিকভাবে হতাহত ও আগুন লাগার কারণ জানা যায় নি।


এই ক্যাটাগরির আরো সংবাদ