শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

র‍্যাবের অভিযানে প্রতারক চক্রের ৬ সদস্য আটক

জয়পুরহাট প্রতিনিধি / ২৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২

র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার তৌকির এবং অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ এর নেতৃত্বে,জয়পুরহাটে সংঘবদ্ধ কুখ্যাত প্রতারক চক্রের ৬ জন সদস্যকে জাল মুদ্রা ও প্রতারনার সরঞ্জামসহ আটক করেছে র‌্যাব সদস্যরা।


শুক্রবার রাতে শহরের জিরো পয়েন্ট পাঁচুরমোড় এলাকার বৈশাখী আবাসিক হোটেলে অভিযান চালিয়ে আলামতসহ হাতেনাতে তাদেরকে করা হয়। আটককৃতরা হলেন, ঢাকা বংশাল উপজেলার বাগডাসালেন গ্রামের মৃত সৈয়দ হোসেনের ছেলে এসএস আলিম (৫০), ঢাকা শিল্পাঞ্চল উপজেলার নাখালপাড়া গ্রামের মৃত সাইজুদ্দিনের ছেলে মো.টিটু মিয়া (৪৮), গোপালগঞ্জ জেলার মকছেদপুর উপজেলার বেজরা গ্রামের মৃত আকমল ভূইয়ার ছেলে মো.মিন্টু ভূইয়া (৩৮), ফিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার হরিণপালা গ্রামের আব্দুল আজিজ হাওলাদারের ছেলে মাহফুজ হাওলাদার (৩৫), নোয়াখালী জেলার সাথুরাম উপজেলার পূর্ব মহোদুলি গ্রামের মৃত গোলাপের রহমানের ছেলে ফজলুল হক (৪৮), চাপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার নওদাপাড়া গ্রামের এনামুল হক জেল্টের ছেলে শাহিন উদ্দিন মিলন (৩০)।


আটকের বিষয়টি নিশ্চিত করে শনিবার বিকেলে একটি প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক লেঃ কমান্ডার তৌকির জানান, আটককৃত উক্ত আসামীরা একটি সংঘবদ্ধ প্রতারক চক্র এবং পেশায় তারা গার্মেন্টসে কাজ করে। তারা জাল কয়েন বিক্রি করে যেগুলো খুব দামী এবং উচ্চ বিকিরণ পদার্থ দিয়ে তৈরী বলে দেশের বিভিন্ন স্থানে এমন প্রতারনা করে অবৈধ ভাবে অর্থ হাতিয়ে নিয়ে আসছিল।


তিনি আরো জানান,চক্র মহলের ৬ সদস্য জয়পুরহাটে প্রতারণার উদ্দেশে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা অভিযান চালিয়ে ৩ টি নকল জাল মুদ্রা, ১টি রাসায়নিক পদার্থ বোতল, একটি নিশান কার (১৩,০০,০০০/- টাকার),১টি জাল চেক, ১১ টি মোবাইল ফোনসহ তাদেরকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে আটককৃতদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ