শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

ই-কমার্সে অবৈধ ডিজিটাল সেবা বিক্রিতে নিষেধাজ্ঞা

বাণিজ্য ডেস্ক / ২৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২

নেটফ্লিক্সের মতো ওটিটি প্ল্যাটফর্ম ও বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনসের সাবস্ক্রিপশন ই-কমার্স প্ল্যাটফর্মে বিক্রি হচ্ছে মূল সেবাদাতা প্রতিষ্ঠানের অনুমতি ছাড়াই। এতে সংশ্লিষ্ট সেবাদাতা প্রতিষ্ঠানের মুনাফা হাতছাড়া হচ্ছে।  বিষয়টি বাংলাদেশ ব্যাংকের নজরে আসার পরপরই ই-কমার্সে এ ধরনের ব্যবসা বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জা‌রি করা হয়েছে।‌ এতে বলা হয়, বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্মে ডিজিটাল আইটেম দেশীয় মুদ্রায় বিক্রির জন্য প্রদর্শন করতে দেখা যাচ্ছে। এ ধরনের ব্যবসা বৈদেশিক মুদ্রায় লেনদেন নীতিমালা লঙ্ঘন হবে, যদি না এর বিক্রেতাকে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে এর মূল্য বিদেশে পাঠানো না হয়। এ ধরনের পেমেন্টের ক্ষেত্রে কর ও ভ্যাটের বিষয়গুলোও রয়েছে।

এছাড়া ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের ব্যবহারের জন্য বিদেশি মুদ্রায় কোনও ডিজিটাল আইটেম কেনা হলে তা ই-কমার্স প্ল্যাটফর্মে বিক্রি করার বিষয়েও নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

জানা গেছে, অনেক স্থানীয় ব্যবসায়ী বিদেশি বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন কিনে তা আবার ই-কমার্স প্ল্যাটফর্মে বিক্রি করে থাকে, যা বন্ধের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

একই দিন বৈদেশিক বাণিজ্যে নীতি সহায়তার সময়সীমা বাড়িয়ে আরও একটি সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক। এ সার্কুলার জারি করে ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বলবতকৃত আমদানি-রফতানি বাণিজ্যিক লেনদেন বিষয়ক নীতি সহায়তার সময়সীমা ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক।


এই ক্যাটাগরির আরো সংবাদ