শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

শিক্ষা মন্ত্রীর একান্ত সচিব হলেন পিরোজপুরের ডিসি আবু আলী সাজ্জাদ

মো: কামরুজ্জামান হারুন / ২৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২

শিক্ষামন্ত্রী ও চাঁদপুর-৩ নির্বচনী আসনের সংসদ সদস্য, মেঘনা পাড়ের কন্যা ডা. দীপু মনির একান্ত সচিব হলেন, পিরোজপুরের ডিসি আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন।


বুধবার (৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এ আদেশ জারি করে। মানবিক গুনাবলী সম্পন্ন আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করেন। পরে তিনি ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক, এর পর শিক্ষা মন্ত্রনালয়ে যোগদান করেন এবং শিক্ষা মন্ত্রনালয়ে কাজ করার পর পিরোজপুরের জেলা প্রশাসক হিসাবে যোগদান করেন।


চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে যোগদানে পূর্বে তিনি প্রথমে ২০১১ সালে এই চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদান করছিলেন। তিনি ১২ মে ২০১১ সন থেকে ২ সেপ্টেম্বর ২০১৩ সন পর্যন্ত ১টিপৌরসভা ও ১৪টি ইউনিয়ন সম্বলিত এবং চরাঞ্চল সমৃদ্ধ মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার হিসাবে কাজ করেন। আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন দীর্ঘ্যদিন মতলব উত্তর উপজেলায় কর্মরত ছিলেন তখন তিনি প্রশাসনিক কর্মকান্ড সঠিকভাবে পরিচালনা করার পরেও এ উপজেলার বিভিন্ন শ্রেনী-পেশার মানুষদের সাথে তার ছিল আন্তরিকপূর্ন সম্পর্ক।


মুঠোফোনে কথা হলে তিনি বলেন, সাধারন মানুষের জন্য কাজ করতে পারলে আমার খুবই ভালো লাগে। পাশাপাশি শিক্ষা নিয়ে কাজ করার বিষয়ে আমার রয়েছে দুর্বলতা। বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষাকে আধুনিক ও যুগোপযোগী করতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন। এ কাজে আমি নিজেকে সম্পৃক্ত করতে পারলে আমার খুব ভাল লাগবে।তাছাড়া চাঁপুরের প্রতিও রয়েছে আমার বিশেষ দুর্বলতা। কেননা, আমার এক সন্তানের জন্ম এই চাঁদপুরে।


এই ক্যাটাগরির আরো সংবাদ