শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

ঢাকায় আসছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক / ২৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলায়মান সলু একদিনের সংক্ষিপ্ত সফরে শনিবার (৮ জানুয়ারি) ঢাকায় আসছেন। এ সফরে ঢাকা ও আঙ্কারার মধ্যে নিরাপত্তা এবং সন্ত্রাস দমনে সহযোগিতা সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে।

পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের আমন্ত্রণে ঢাকায় আসছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী। সফরে তিনি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন।

অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ৮ জানুয়ারি তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর নিয়ে বৃহস্পতিবার (৬ জানুয়ারি) একটি প্রস্তুতিমূলক আন্ত:মন্ত্রণালয় সভা ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ভার্চুয়ালি অনুষ্ঠিত এ সভার সভাপতিত্ব করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সভায় দুদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ে আলোচনা হবে। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বৈঠকের পর দুই দেশের পুলিশ বাহিনীর মধ্যে নিরাপত্তা ও সন্ত্রাস দমনে সহযোগিতা সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে।

সংক্ষিপ্ত এ সফরে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের কথা রয়েছে। ওই রাতেই ঢাকা ত্যাগ করবেন সলু।


এই ক্যাটাগরির আরো সংবাদ