শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

হাইমচরে নৌকা মার্কায় ২ এবং স্বতন্ত্র ২ চেয়ারম্যান নির্বাচিত

মো: মহসিন মিয়া, হাইমচর (চাঁদপুর) / ২৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২

হাইমচরে  ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ ইউনিয়নের নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। এবারের নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের নৌকার ২ জন, স্বতন্ত্র ২ জন চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন ছিল শান্তিপূর্ণ। নির্বাচনে উপজেলার ৪ ইউনিয়নের মোট ২৩  জন চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।


বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকাল থেকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সকল কেন্দ্রেই ছিলো ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। শান্তিপূর্ন পরিবেশে ভোটারগন তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিতে পেরে মহা খুসিতে আত্মহারা সাধারণ জনগন।


  ২ নং আলগী উত্তর ইউনিয়নে ৬৯০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা যুবলীগ সাবেক সভাপতি মো. আতিকুর রহমান পাটোয়ারী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র ঘোড়া প্রতীকের প্রার্থী মাকসুদ আলম খান পেয়েছেন ৪৩৫৬ ভোট। হাবিবুর রহমান বেগ মটর সাইকেল প্রতীকে ভোট পেয়েছেন ২৯৮১, হাতা পাখা প্রতীকের প্রার্থী রুহুল আমিন পেয়েছেন ১১২৪ ভোট, আনারস প্রতীকের আব্দুল কুদ্দুছ পাটোয়ারী পেয়েছেন ২১৬ ভোট।


৩ নং আলগী দক্ষিন ইউনিয়নে স্বতন্ত্র থেকে সরদার আব্দুল জলিল আনারস প্রতীক নিয়ে ১০১১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের সাহাউদ্দিন টিটু পেয়েছেন ৫৪৪৭ ভোট, হাতপাখা প্রতীকের সবুজ পেয়েছেন ৩৪৪ ভোট, চশমা প্রতীকে নুরে আলম জিকু পেয়েছেন ২৩ ভোট।

৪নং নীলকমল ইউনিয়নে স্বতন্ত্র থেকে আনারস প্রতীকে সউদ আল নাছের ৫৩০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা মার্কার প্রার্থী সালাউদ্দিন সরদার পেয়েছেন ২৯৯৪ ভোট, ঘোড়া প্রতীকের প্রার্থী ইয়াছিন রতন পেয়েছেন ৮৭৩ ভোট, হাতপাখা মার্কার রায়হান উদ্দিন পেয়েছে ১৭৩ ভোট, নাঙ্গল প্রতীকে আবু সুফিয়ান মাঝি পেয়েছে ৩৭ ভোট।


৫ নং হাইমচর ইউনিয়নে নৌকা প্রতীকে জুলফিকার আলী জুলহাস সরকার ১২৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকে মনজুরুল হক নাঈম সরকার পেয়েছেন ১২১১ ভোট, আনারস প্রতীকে আব্দুল হক মোল্লা পেয়েছে ১১৮২ ভোট, হাতপাখা প্রতীকে রাজা মিয়া সরদার পেয়েছে ১০৬ ভোট ও চশমা প্রতীকে শাহিন মিয়া পেয়েছেন ৪২ ভোট।


এই ক্যাটাগরির আরো সংবাদ