চাঁদপুরের কচুয়ায় ৪নং পালাখাল মডেল ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনীত হাবিব মজুমদার জয় প্রথম বারের মত বিপুল ভোটে ঘোড়া মার্কায় জয়লাভ করেন।
হাবিব মজুমদার জয় বলেন, কেন্দ্রে ছোট খাটো অপৃতিকর ঘটনা ছাড়া অবাধ ও সুষ্ঠু শান্তিপূর্ন পরিবেশে ভোট গ্রহন হয়েছে। তবে নির্বাচনে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতি ছিল লক্ষনীয়। বুধবার (৫ জানুয়ারী ) সকাল ৮টা থেকে ৮টি কেন্দ্রে ভোটাররা উৎসব মুখর পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে থাকেন। নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপুর্ন ভাবে ভোট গ্রহনের লক্ষে প্রশাসনের পক্ষ হতে নেয়া হয়েছে পুলিশ, বিজিপি, র্যাব ও আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন কেন্দ্রে টহল দেন। কচুয়া ৪নং পালাখাল মডেল ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১৯০০০ জন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটানিং কর্মকর্তা, প্রশাসন ও মিডিয়া কর্মীরা ছিলেন।