শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

কেন্দ্রীয় বাদে হেফাজতের সকল কমিটি বিলুপ্ত

নিজস্ব প্রতিবেদক / ২৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটি বাদে আর কোনও কমিটি নেই। সকল কমিটি বিলুপ্ত করা হয়েছে। মঙ্গলবার (০৪ জানুয়ারি) এ তথ্য জানিয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়েছেন হেফাজতে ইসলামের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা সাজিদুর রহমান।

বিবৃতিতে তিনি বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ একটি অরাজনৈতিক, ইসলামী দ্বীনি সংগঠন। তাই জাতীয় এবং স্থানীয় কোনও নির্বাচনে কোনো দল বা ব্যক্তির পক্ষে বা বিপক্ষে হেফাজতের কোনো সমর্থন নেই। এমন কি নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে কারো পক্ষে বা বিপক্ষে হেফাজতে ইসলাম বাংলাদেশের কোনো সমর্থন নেই। কেউ যদি কারো পক্ষে বা বিপক্ষে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করে কিংবা সমর্থন করে তাহলে তা তার একান্ত ব্যক্তিগত বিষয়। এর সাথে হেফাজতের কোনো যোগসূত্র নেই।

তিনি আরও বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ কোথাও আল্লাহ, রাসূল, কুরআন সুন্নাহ তথা ইসলাম বিরোধী কোনো কাজ ঘটলে সেই ব্যাপারে সোচ্চার ভূমিকা পালন করবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ