শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

চাঁদপুর সরকারি মহিলা কলেজে শেখ হাসিনা ছাত্রী নিবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন

সজীব চন্দ্র দেবনাথ, চাঁদপুর / ৩৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২

চাঁদপুর সরকারি মহিলা কলেজে ১২তলা ভিত বিশিষ্ট শেখ হাসিনা ছাত্রী নিবাসের ভিত্তি প্রস্তর স্থাপন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।

মঙ্গলবার (৪ জানুয়ারি)দুপুরে কলেজে এসে তিনি নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন করেন। শিক্ষার্থীদের থাকার পরিবেশের মানোন্নয়নে কলেজ ক্যাম্পাসে প্রায় ১৭ কোটি টাকা ব্যয়ে ১২ তলা ভিত বিশিষ্ট শেখ হাসিনা ছাত্রী নিবাস নির্মাণ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান, চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান (জুয়েল), ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. মোঃ জাহিদুল ইসলাম রোমান, মহিলা কলেজের উপাধ্যক্ষ সহ সকল শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থী, প্রমুখ।

কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান বলেন, “চাঁদপুরে এ প্রথম কোন শিক্ষা প্রতিষ্ঠানে ১২তলা বিশিষ্ট ছাত্রী হোস্টেল নির্মাণ হচ্ছে। হোস্টেলটিতে ৩৫০ জন শিক্ষার্থীর আবাসন সুবিধা থাকবে। হোস্টেলটিতে শিক্ষার্থীদের জন্য লিফ্ট, ওয়াইফাই জোন, লাইব্রেরি, কমনরুমসহ অত্যাধুনিক সুযোগ সুবিধা রয়েছে। এ হোস্টেলটির নির্মাণ কাজ শেষ হলে চাঁদপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর, শরীয়তপুর জেলাসহ অন্যান্য অঞ্চলের শিক্ষার্থীদের আবাসন সমস্যা সমাধান হবে। আশা করি আগামী ০২ (দুই) বছরের মধ্যে হোস্টেলটির নির্মাণ কাজ শেষ হবে।”

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে বাংলাদেশ সরকারের উন্নয়ন বাজেট থেকে শেখ হাসিনা ছাত্রী নিবাসটির নির্মাণ কাজ পরিচালিত হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ