শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

কচুয়ায় মহান বিজয় দিবস পালিত

মোঃ নাঈম পাটোয়ারী, কচুয়া (চাঁদপুর) / ২৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০

চাঁদপুরের কচুয়ায় যথাযোগ্য মর্যাদায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪৯তম মহান বিজয় দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে বুধবার (১৬ ডিসেম্বর)  সূর্যদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটি কর্মসূচির উদ্বোধন করা হয়।

পরে উপজেলা পরিষদ সংলগ্ন নতুন কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন,দলীয় ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছায় শ্রদ্ধাঞ্জলি জানান।

এসময় উপজেলা পরিষদের পক্ষে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম, উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার দীপায়ণ দাস শুভ,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে আব্দুল মবিন ও আলহাজ্ব জাবের মিয়া, আওয়ামীলীগের পক্ষে দলীয় নেতাকর্মী, পৌর আওয়ামীলীগের পক্ষে আকতার হোসেন সোহেল ভূইঁয়া ,কচুয়া প্রেসক্লাবের পক্ষে সভাপতি মানিক ভৌমিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ পৃথক পৃথক ভাবে শ্রদ্ধাঞ্জলি জানান।

বেলা ১১টায় ভার্চুয়াল পদ্ধতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলা বিনির্মানে মুক্তিযুদ্ধের চেতনা ধারন ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধি অর্জন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানে সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারি নির্দেশনা মেনে পৃথক পৃথক ভাবে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ, আওয়ামীলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন, সাংবাদিকবৃন্দ ।


এই ক্যাটাগরির আরো সংবাদ