শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

মদপানে রুয়েট ছাত্রের মৃত্যু

রাজশাহী ব্যুরো / ২৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২

বিষাক্ত মদপানে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার রাত রাত সোয়া ১টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। 

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে নগরীর মতিহার থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

শিক্ষার্থী মাসুরুর মুহিত নগরীর তালাইমাড়ীর বিএসবি ছাত্রাবাসে থাকতেন। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার মুকুন্দগাতী গ্রামে। তিনি রুয়েটের যন্ত্রকৌশল বিভাগের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

মতিহার থানার ওসি আনোয়ার হোসেন তুহিন জানান, রোববার রাত সাড়ে ৮টার দিকে রুয়েট শিক্ষার্থী মাসরুর মুহিতকে অসুস্থ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজের ১৬নং ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টা ১৫ মিনিটে তার মৃত্যু হয়।

ওসি আরও বলেন, মুহিত মদ পান করেছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। হাসপাতালের ছাড়পত্রে বিষাক্ত মদপানে মৃত্যুর বিষয়টি উল্লেখ করা হয়েছে। তবে অতিরিক্ত মদপান করে নাকি ভেজাল মদে তিনি মারা গেছেন সেটা নিশ্চিত হওয়া যায়নি। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ