শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

কোভিডেও শেখ হাসিনা কাউকে না খেয়ে মরতে দেননি: পররাষ্ট্রমন্ত্রী

দর্পণ ডেস্ক / ২৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন (ফাইল ফটো)

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, কোভিড পরিস্থিতির মধ্যে যখন অনেকেই কর্মহীন হয়ে পড়েছিল তখনও শেখ হাসিনা কাউকে না খেয়ে মরতে দেননি। তিনি বলেন, তাঁর গতিশীল নেতৃত্বে কোভিড পরিস্থিতি ভালোভাবে মোকাবিলা করা সম্ভব হয়েছে।

তিনি আজ সন্ধ্যায় সিলেট সদর উপজেলার দুস্থ জনগণের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

ড. মোমেন বলেন, কোভিডকালীন লকডাউনের মধ্যে প্রধানমন্ত্রী দরিদ্রদের বিশেষ সহায়তা দিয়েছেন যাতে তাদের জীবন ধারণে অসুবিধা না হয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা ভাগ্যবান যে, শেখ হাসিনার মতো একজন রাষ্ট্রনায়ক পেয়েছি।’ বিভিন্ন রকমের সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির আওতায় শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার অনেক ধরনের ভাতা প্রদান করে যাচ্ছে যা সাধারণ মানুষের জীবনধারণে বিশেষভাবে সহায়তা করছে।

ড. মোমেন সিলেট সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও জনপ্রতিনিধিদের সাধারণ জনগণের চাহিদার প্রতি আরো মনোযোগী হওয়ার আহবান জানান।

তিনি বলেন, সিলেটবাসীর কল্যাণে এবং তাদের যেকোন প্রয়োজনে তিনি সবসময় তাদের পাশে রয়েছেন। সিলেটের যেকোনো উন্নয়নের প্রয়োজনে নির্দ্বিধায় তাঁকে জানানোর জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি আহবান জানান সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. মোমেন।

সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মোমেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী সেলিনা মোমেন, সিলেট সদর উপজেলার চেয়ারম্যান আশফাক আহমেদ ও জাতীয় মহিলা সংস্থা সিলেট জেলার চেয়ারম্যান হেলেন আহমেদ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ