চাঁদপুরের কচুয়া উপজেলার আসন্ন ২নং পাথৈর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী তরুন সমাজ সেবক শহিদুল ইসলাম -কে “আপেল” মার্কায় ভোট দিয়ে গরীব দুঃখী ও মেহনতি মানুষের সেবা করার সুযোগ দিন।
আগামী ৫ জানুয়ারী ইউনিয়ন পরিষদের নির্বাচন করার ঘোষনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তাই জেলা জুড়ে ব্যপক ভাবে চলছে নির্বাচনি প্রচারনা। এরই ধারবাহিকতায় উপজেলার পাথৈর ইউনিয়নের ওয়ার্ডের বিভিন্ন জায়গায় শহিদুল ইসলাম চালিয়ে যাচ্ছে নির্বাচনি প্রচারনা এবং গনসংযোগ।
এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, একটি আদর্শ সমাজ ও অবহেলিত জনগণের নাগরিক অধিকার বাস্তবায়ন করার জন্য ওয়ার্ডের জনসাধারণের সাথে আমি সরাসরি সম্পৃক্ত। আমি এলাকার গরিব, অসহায় সুবিধা বঞ্চিত মেহনতি মানুষের পাশে ছিলাম এবং ভবিষ্যতে থাকবো।
তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, শাসক নয় সেবক হওয়ার প্রত্যয় নিয়ে ইভটিজিং, চাঁদাবাজ মুক্ত একটি আধুনিক, নিরাপদ এবং সন্ত্রাসমুক্ত ওয়ার্ড গড়ার লক্ষে কাজ করবো । আগামী ৫ জানুয়ারি আসন্ন স্থানীয় সরকার ইউপি নির্বাচনে ৯নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) পদে ভুল-ত্রুটি ক্ষমা করে “আপেল” মার্কায় আপনাদের মূল্যবান ভােট দিয়ে নির্বাচিত করে, আপনাদের পাশে থাকার সুযােগ করে দিবেন ইনশাল্লাহ।