শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

করোনায় শনাক্ত ছাড়িয়েছে ৫শত , একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ১৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২ জানুয়ারী, ২০২২

দেশে করোনা সংক্রমণ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৫৫৭ জন। এ নিয়ে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লাখ ৮৬ হাজার ৪৬৬ জনে। এছাড়া আজ করোনায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৭৭ জনে। মারা যাওয়া নারী রংপুর বিভাগের বাসিন্দা ছিলেন।

রবিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনা সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৫৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৯ হাজার ৫৫৭ জন। গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ১৮৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৯ হাজার ১৩০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ৯১ শতাংশ।

এর আগে, গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তর ২৪ ঘণ্টায় করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছিল। সে সময় শনাক্তের সংখ্যা ছিল ৩৭০ জন। গত শুক্রবার করোনায় ২ জনের মৃত্যু ও ৫১২ জন শনাক্তের তথ্য জানিয়েছিল অধিদপ্তর। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে প্রথম মৃত্যু হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ