শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

নৌকার কারনেই দেশ উন্নয়নশীল দেশে পরিনত হয়েছে: নাছির আহাম্মেদ ভূঁইয়া

ফরিদগঞ্জ প্রতিনিধি / ২৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২ জানুয়ারী, ২০২২

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী জিএম হাসান তাবাচ্ছুমকে বিজয়ী করার লক্ষে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।


রোববার (২ জানুয়ারী)  দুপুরে ইউনিয়নের বালিথুবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত পথসভা অনুষ্ঠিত হয়।

ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও ২ নং বালিথুবা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি বেলায়েত হোসেন সুমনের সভাপতিত্বে, সাবেক ছাত্রলীগ নেতা এডভোকেট কামরুল হাছান রোমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আ’লীগের সভাপতি নাছির আহাম্মেদ ভূঁইয়া। প্রধান বক্তার বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সাধারন সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, নৌকা প্রতিকের প্রার্থী জিএম হাসান তাবাচ্ছুম, ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুল হাই মজুমদার, উপজেলা যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান শাহীন, সিনিয়র যুগ্ম হেলাল উদ্দিন আহমেদ, ফরিদগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র খলিলুর রহমান, আ’লীগ নেতা জাহাঙ্গীর হোসেন খোকন তালুকদার, ইউনিয়ন আ’লীগের কোষাধ্যক্ষ মিজানুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আ’লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য খাজে আহমেদ মজুমদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব সহিদ উল্যাহ তপাদার, জেলা আ’লীগের শ্রম বিষয়ক নূরুল ইসলাম মিয়াজি, জেলা যুবলীগের সদস্য অরুপ কর্মকার, জেলা স্বেচ্ছাসেবকলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক জাকির হোসেন পাটওয়ারী, কর্মশালা সম্পাদক সফিকুর রহমান গাজী, চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি খোরশেদ আলম হাওলাদার, সাধারণ সম্পাদক রুবেল হাওলাদার, উপজেলা যুবলীগের সদস্য জাকির হোসেন, ফরিদগঞ্জ পৌর স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক শিমুল পাটওয়ারী প্রমূখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ