শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

হযরত আলী ও হযরত ফাতেমা (রাঃ) হাফিজিয়া মাদরাসায় শিক্ষার্থীদের ছবক প্রদান

মো: মহসিন মিয়া, হাইমচর (চাঁদপুর) / ২৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১ জানুয়ারী, ২০২২

হাইমচরে হযরত আলী (রাঃ) হাফিজিয়া মাদরাসা ও হযরত ফাতেমা (রাঃ) মহিলা হাফিজিয়া মাদরাসার শিক্ষাথীদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, অভিভাবক সম্মেলন, পুরস্কার বিতরণ ও ছবক প্রদান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ জানুয়ারি)  সকাল ১১ ঘটিকায় মাদরাসা মাঠে শিক্ষাথীদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, অভিভাবক সম্মেলন, পুরস্কার বিতরণ ও ছবক প্রদান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মাওলানা আমিনুল ইসলাম এর সভাপতিত্বে ও মাদরাসার ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাজমুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আলগী বাজার হাসপাতাল জামে মসজিদের খতিব মাওলানা জুলফিকার হাসান হাসান মুরাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাব, হাইমচর এর সভাপতি মোঃ ফারুকুল ইসলাম প্রমূখ।
অতিথিবৃন্দ বলেন, মানবজাতির একমাত্র হেদায়েত গ্রন্থ হলো আল কুরআন। এ কুরআন শিখা এবং অন্যকে শিখানো ঈমানের দাবী। দৈনন্দিন মাসয়ালা মাসায়েল সহ ইসলামি জিন্দেগী পরিচালনার ক্ষেত্রে মাদরাসা শিক্ষার গুরুত্ব অনেক বেশি। যেসকল মাদরাসা গুলোতে দ্বীনিশিক্ষা দেওয়া হয় সেগুলোর মধ্যে অন্যতম হযরত আলী (রা.) হাফিজিয়া মাদরাসা।
তাই ইসলাম, দেশ ও মানবতার মুক্তির লক্ষে এবং উপজেলার শিশুদের ইসলামি শিক্ষায় শিক্ষিত করতে হযরত আলী (রা.) হাফিজিয়া মাদরাসা একটি রোল মডেল হিসেবে গড়ে উঠবে।
এসময় উপস্থিত ছিলেন, মাওলানা মোঃ সাইফুল ইসলাম সাঈদ, মাওলানা মাহামুদুল ইসলাম, মোঃ আবুল হাসেম মেলকার, উপজেলা প্রেসক্লাব হাইমচর এর অর্থ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ সবুজ হোসাইনসহ মাদরাসার শিক্ষক শিক্ষাথী ও অভিভাবকবৃন্দ।


এই ক্যাটাগরির আরো সংবাদ