শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

বছরের প্রথম সংসদ অধিবেশন বসছে ১৬ জানুয়ারি

দর্পণ ডেস্ক / ২৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১ জানুয়ারী, ২০২২

একাদশ জাতীয় সংসদের ষষ্ঠদশ অধিবেশন আগামী ১৬ জানুয়ারি রবিবার বিকেল ৪টায় শুরু হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন। শনিবার (১ জানুয়ারি) সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

বছরের প্রথম অধিবেশন হিসেবে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশনের শুরুর দিন ভাষণ দেবেন। রেওয়াজ অনুযায়ী রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা অনুষ্ঠিত হবে। ফলে এ অধিবেশন একটু দীর্ঘ হওয়ার কথা রয়েছে। রাষ্ট্রপতির ভাষণ ছাড়াও এ অধিবেশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ কয়েকটি বিল উত্থাপন এবং পাস করারও কথা রয়েছে। স্বাস্থ্যবিধি মেনে এ অধিবেশন অনুষ্ঠিত হবে।

এর আগে গত ১৪ নভেম্বর শুরু হয়ে ৯ কার্যদিবস চলে ২৮ নভেম্বর একাদশ সংসদের পঞ্চদশ অধিবেশন শেষ হয়। এই অধিবেশনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশেষ আলোচনায় রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেন। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা  কার্যপ্রণালী-বিধির ১৪৭ বিধির আওতায় এ বষিয়ে প্রস্তাব (সাধারণ) উত্থাপন করেন। পরবর্তীতে এর ওপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলের উপনেতা, চিফ হুইপসহ সংসদ সদস্যগণ প্রস্তাবের ওপর আলোচনায় অংশগ্রহণ করেন। আলোচনায় ৫৯ জন সংসদ সদস্য অংশগ্রহণ করেন এবং মোট ১৪ ঘণ্টা ৪৮ মিনিট আলোচনা হয়।

এ ছাড়া ওই অধিবেশনে সৃজনশীল অর্থনীতিতে অবদানের জন্য ইউনেসকো থেকে বঙ্গবন্ধু পুরস্কার প্রবর্তন এবং প্রদান করায় ১৪৭ বিধিতে সংসদে সাধারণ আলোচনা শেষে ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করা হয়। এ ছাড়া পঞ্চদশ অধিবেশনে মোট ৯টি সরকারি বিল পাস হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ